News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর
Image

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার প্রকল্পকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সোমবার সরেজমিনে পরিদর্শন করলেন মৎস্য দপ্তরের আধিকারিকরা এবং স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ।

জানা গেছে, মৎস্য দপ্তরের উদ্যোগে প্রায় দুই হেক্টর এলাকা জুড়ে জলাশয় সংস্কারের কাজ শুরু হয়। ঠিকাদার নির্মল দাসের তত্ত্বাবধানে প্রকল্পের কাজ চললেও সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের একাংশ এই কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। পরে সিপিআই(এম)-এর একটি প্রতিনিধি দলও এলাকায় পরিদর্শনে গিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একই ধরনের অভিযোগ সামনে আনে।

এই পরিস্থিতিতে অভিযোগের সত্যতা যাচাই করতে সোমবার মৎস্য দপ্তরের চার সদস্যের একটি প্রতিনিধি দল এলাকায় পরিদর্শন করে। প্রতিনিধি দলে ছিলেন মৎস্য দপ্তরের জয়েন্ট ডিরেক্টর সুজিত সরকার, উনকোটি জেলার মৎস্য আধিকারিক তারেন্দ্র দেববর্মা, দপ্তরের ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ দাস এবং মানিক দাস। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান শেলি ভট্টাচার্যসহ অন্যান্য প্রতিনিধিরা।

পরিদর্শন চলাকালীন এলাকার বাসিন্দা চন্দন রায় সেখানে উপস্থিত হয়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করেন। তাঁর দাবি, প্রকল্পের কাজে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

তবে অভিযোগের জবাবে মৎস্য দপ্তরের জয়েন্ট ডিরেক্টর সুজিত সরকার এবং পঞ্চায়েত প্রধান শেলি ভট্টাচার্য অভিযোগগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁদের বক্তব্য, প্রকল্পের কাজ সরকারি নির্দেশিকা মেনেই সম্পন্ন হচ্ছে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার উদ্দেশ্যেই এসব অভিযোগ তোলা হচ্ছে।

তাঁরা আরও বলেন, ‘‘কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। প্রকল্পের সমস্ত কাজ নিয়ম মেনেই করা হয়েছে এবং ভবিষ্যতেও স্বচ্ছতার সঙ্গে কাজ চলবে।’’

এদিকে জলাশয় সংস্কার প্রকল্পকে ঘিরে ওঠা অভিযোগ ও পাল্টা দাবিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top