News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে আজ সচিবালয়ের ২নং কনফারেন্স হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাস্ক মনিটরিং সিস্টেম এর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের জনসেবামূলক কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও দায়িত্ব নিয়ে করার জন্য নির্দেশ দেন।

বৈঠকে মুখ্যমন্ত্রী নেশা ও অপরাধের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অভিযান পরিচালনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রতিটি জেলায় মোবাইল পেট্রোলিং ব্যবস্থা সর্বদা সক্রিয় রাখতে হবে এবং শিশুদের পার্ক বা জনসমাগম হয় এমন জায়গাগুলিতে সুস্থ পরিবেশ বজায় রাখতে সতর্ক থাকতে হবে। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে আরও তৎপর ও সক্রিয় ভূমিকা গ্রহণের নির্দেশ দেন তিনি।

জনস্বাস্থ্য ও নাগরিক পরিষেবার বিষয়েও মুখ্যমন্ত্রী বিস্তারিত খোঁজখবর নেন। তিনি রাজ্যের হাসপাতালগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার উপর জোর দেন এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির বর্তমান পরিস্থিতি সম্পর্কেও অবগত হন। পাশাপাশি বিভিন্ন খাবার দোকানে খাবার তৈরিতে গুণমান বজায় রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে ফুড সেফটি অফিসারদের আরও বেশি করে ক্ষেত্র পর্যায়ে গিয়ে তদন্ত ও নজরদারি চালানোর নির্দেশ দেন। বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের উপর গুরুত্ব আরোপ করে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। মোহনপুর থেকে সুবল সিং পর্যন্ত রাস্তার কাজ দ্রুত ও নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। এছাড়াও বিভিন্ন নির্মাণ প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার উপর জোর দেন।

বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সর্বদা সচেতন থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। বিভিন্ন নগর এলাকায় স্থাপিত এলইডি স্ক্রিনগুলির রক্ষণাবেক্ষণ বিষয়েও খোঁজখবর নেন তিনি। পাশাপাশি বৃষ্টির জল নিষ্কাশনে পাম্প মেশিনগুলি সঠিকভাবে কাজ করছে কিনা এবং রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন।

সভার শুরুতে মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে টাস্ক মনিটরিং সিস্টেম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় বিভিন্ন দপ্তরের সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ভার্চুয়ালি রাজ্যের ৮টি জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিকগণ অংশগ্রহণ করেন।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top