News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তির খেলার নেশায় সামাজিক সংকটের আশঙ্কা, উদ্বেগ বাড়ছে গন্ডাছড়ায়
Image

তির খেলার নেশায় সামাজিক সংকটের আশঙ্কা, উদ্বেগ বাড়ছে গন্ডাছড়ায়

আগরতলা, ১৫ জুন: ধলাই জেলার প্রত্যন্ত মহকুমা গন্ডাছড়ায় তির নামক জুয়ার প্রভাব ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করছে বলে অভিযোগ উঠেছে। দ্রুত অর্থ উপার্জনের আশায় বহু মানুষ এই খেলার প্রতি আকৃষ্ট হওয়ায় সামাজিক ও পারিবারিক সংকট বাড়ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

প্রায় ৮০ হাজার মানুষের বাস এই মহকুমায়। এলাকার অধিকাংশ পরিবার জঙ্গল থেকে লাকড়ি, বাঁশ, বেত ও অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। তবে সাম্প্রতিক সময়ে এক টাকার বিনিময়ে ৮০ টাকা পর্যন্ত লাভের প্রলোভনে অনেক শ্রমজীবী মানুষ তির খেলায় অংশ নিচ্ছেন বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের উপার্জনের একটি বড় অংশ এই খেলায় ব্যয় করে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুধু পুরুষরাই নয়, নারী এবং সমাজের শিক্ষিত অংশের মধ্যেও তির খেলার প্রতি আগ্রহ বাড়ছে বলে অভিযোগ। এর ফলে বহু পরিবারে অর্থনৈতিক অনটন, পারিবারিক অশান্তি এবং সম্পর্কের অবনতি ঘটছে।

অভিযোগ রয়েছে, গন্ডাছড়া সদর বাজার, নারায়ণপুর বাজার এবং কালাঝাড়ি বাজারসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে তির খেলা পরিচালিত হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

স্থানীয়দের একাংশের দাবি, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী দিনে এর সামাজিক প্রভাব আরও ভয়াবহ হতে পারে। তাই তির খেলার বিরুদ্ধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, যুব ক্লাব এবং সচেতন মহলের সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি বলে মনে করছেন তারা।

বর্তমানে সর্বস্বান্ত হয়ে পড়া বহু পরিবার এই সমস্যার সমাধানে সমাজের বিভিন্ন সংগঠনের হস্তক্ষেপ কামনা করছে। আগামী দিনে এই সর্বনাশা প্রবণতা রোধে স্থানীয় সংগঠন ও প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে গন্ডাছড়াবাসীর।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top