News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার দাবিতে ক্ষুব্ধ গ্রামবাসীদের দলবদল, কংগ্রেসে যোগ দিলেন ৮৫ জন ভোটার
Image

রাস্তার দাবিতে ক্ষুব্ধ গ্রামবাসীদের দলবদল, কংগ্রেসে যোগ দিলেন ৮৫ জন ভোটার

আগরতলা, ১৫ জুন: দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র ইটসলিং রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে দলবদলের ঘটনা ঘটল ঊনকোটি এডিসি ভিলেজের পিজেপি কলোনিতে। রাস্তা সংস্কারের দাবিতে ক্ষোভ প্রকাশ করে বামফ্রন্ট, বিজেপি ও মথা দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন এলাকার প্রায় ৪৫টি পরিবারের ৮৫ জন ভোটার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঊনকোটি এডিসি ভিলেজের ১ নম্বর ওয়ার্ডে বসবাসকারী অধিকাংশ পরিবারের প্রধান জীবিকা সুপারি চাষ ও জুম চাষ। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ বাম শাসনকাল এবং বর্তমান বিজেপি সরকারের গত আট বছরেও এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বাসিন্দাদের দাবি, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও শাসকদলের নেতৃত্বের কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। বর্ষাকালে রাস্তার বেহাল অবস্থার কারণে যাতায়াত, কৃষিপণ্য পরিবহণ এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের।

এই পরিস্থিতিতে সোমবার বিকেল প্রায় ৩টা নাগাদ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন ওই পরিবারগুলির সদস্যরা। অনুষ্ঠানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিরজিৎ সিনহা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরুজ্জামান-সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। কংগ্রেস নেতৃত্ব নবাগত সদস্যদের স্বাগত জানিয়ে এলাকার উন্নয়ন, বিশেষ করে রাস্তা-ঘাটসহ মৌলিক পরিকাঠামোগত সমস্যার সমাধানে পাশে থাকার আশ্বাস দেন।

এই দলবদলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে গ্রামবাসীদের বক্তব্য, তাদের সিদ্ধান্তের মূল কারণ রাজনৈতিক নয়, বরং দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা এবং রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের উদাসীনতা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top