News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জুমের জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, ৫ জনের বিরুদ্ধে সিধাই থানায় মামলা; পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

জুমের জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, ৫ জনের বিরুদ্ধে সিধাই থানায় মামলা; পুলিশের ভূমিকায় ক্ষোভ

আগরতলা, ১৫ জুন: জুমের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সিধাই থানাধীন বালুয়াছড়া এলাকায়। ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে সিধাই থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগ, মামলা দায়েরের পরও পুলিশ এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।

অভিযোগকারী কিরণমালা দেববর্মার দাবি, তাঁর জুমের জমি জবরদখলের উদ্দেশ্যে স্বপন দেববর্মা, শঙ্কর দেববর্মা ও রবীন্দ্র দেববর্মার নেতৃত্বে একদল বহিরাগত দুষ্কৃতী তাঁদের পরিবারের উপর হামলা চালায়। হামলায় পরিবারের সদস্যরা আক্রান্ত হন বলেও অভিযোগ।

ঘটনার পর কিরণমালা দেববর্মার পরিবারের পক্ষ থেকে সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অভিযোগের পরও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। এই অবস্থায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কিরণমালা দেববর্মা জানান, প্রশাসন যদি জুমের জমি সংক্রান্ত এই বিরোধে ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তাঁরা ওই জমি সরকারের হাতে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় বহিরাগতদের এনে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি, হামলা এবং জমি দখলের অভিযোগ নতুন নয়। এ ধরনের কর্মকাণ্ড নিয়ে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ বাড়ছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় এবং জমি সংক্রান্ত বিরোধের সমাধানে পুলিশ প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের। তবে এই অভিযোগগুলির বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনও পাওয়া যায়নি।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top