News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
Image

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে। শনিবার সীমান্তবর্তী দেবীপুর রাজারটিলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দুই যুবককে আটক করে পরে বিএসএফের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কমলাসাগর সীমান্তের দেবীপুর রাজারটিলা এলাকায় কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে দুই যুবক ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তাদের আটক করা হয়। অভিযোগ, উত্তেজিত জনতা ওই দুই যুবককে মারধরও করে। পরবর্তীতে খবর পেয়ে বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
আটক দুই যুবকের পরিচয় হিসেবে জানা গেছে, তারা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার কাইমপুর এলাকার বাসিন্দা। তাদের নাম মোহাম্মদ আকাশ এবং বরাত আলী (১৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কাজের সন্ধানে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, বাংলাদেশে কর্মসংস্থানের অভাব থাকায় তারা এপারে এসে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করার পরিকল্পনা করেছিলেন। তবে তাদের এই দাবির সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।

ঘটনার পর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের দাবি, সীমান্তে কড়া নজরদারি থাকার কথা থাকলেও কীভাবে দুই যুবক কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তবে নিরাপত্তা বাহিনীর একাংশের মতে, সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা নতুন নয় এবং বিএসএফ নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

বর্তমানে আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা শুধুমাত্র কাজের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে এসেছিলেন, নাকি এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top