News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
Image

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দেবপ্রসাদ রায়।

তিনি জানান, গত ১৬ মে দুপুরে আগরতলার অফিস লেন এলাকা থেকে এক ব্যক্তিকে তার গাড়িসহ অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরপরই তদন্তে নামে পশ্চিম থানার পুলিশ। তদন্তের অগ্রগতিতে ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল।

তদন্তের সূত্র ধরে শুক্রবার মামলার মূল মাস্টারমাইন্ডকে বিশালগড় এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত ব্যক্তিকে শনিবার আদালতে সোপর্দ করা হবে এবং তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানান এসডিপিও।

পুলিশের দাবি, এই অপহরণকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের নেপথ্যে মূল ভূমিকা ছিল ধৃত অভিযুক্তের। তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সঙ্গে জড়িত আরও ব্যক্তি এবং অপহরণের উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে তদন্তকারীদের ধারণা।

এই মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top