News Flash

  • Home
  • Uncategorized
  • গরিব, পীড়িত ও দলিতদের জন্য প্রচুর কাজ করেছে মোদী সরকার, প্রশংসা রাষ্ট্রপতির

গরিব, পীড়িত ও দলিতদের জন্য প্রচুর কাজ করেছে মোদী সরকার, প্রশংসা রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| মঙ্গলবার

রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয়কক্ষে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি| যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি এদিন বলেছেন, গরিব, পীড়িত, দলিত ও বঞ্চিতদের জন্য প্রচুর কাজ করেছে এই সরকার| একইসঙ্গে ২০১৭-১৮ বাজেট অধিবেশনকে ‘ঐতিহাসিক’ অ্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| রাষ্ট্রপতি বলেছেন, ‘এটা একটা ঐতিহাসিক অধিবেশন| এই প্রথমবার সাধারণ বাজেটের দিনেই রেল বাজেট পেশ হবে|’
লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে মোদী সরকারের সাফল্যের দিকগুলিই মূলত তুলে ধরেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| গরিব মানুষদের জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলে জানান রাষ্ট্রপতি| রাষ্ট্রপতির কথায়, ১৩ কোটি গরিব মানুষকে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হয়েছে| কৃষকদের উন্নয়নের জন্য আমাদের সরকার অনেক পদক্ষেপ করেছে| প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় ২ লক্ষ কোটি মানুষকে ৫.৬ কোটি ঋণ পাইয়ে দেওয়া হয়েছে| রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে মহিলাদের সশক্তিকরণের বিষয়টিও| নারীশক্তি জাগরণের কথা বলতে গিয়ে তিনি পিভি সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকারের নাম উল্লেখ করেছেন|
যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি এদিন আরও বলেছেন, প্রধানমন্ত্রীর আহ্বাণে ১.২০ কোটি মানুষ স্বেচ্ছায় ভর্তুকিযুক্ত এলজিপি ত্যাগ করেছেন| রাষ্ট্রপতির বক্তৃতায় উঠে এসেছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, দীন দয়াল অন্ত্যোদয় যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রভৃতি বিষয়গুলিও|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top