News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
Image

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষের মধ্যে। রাতের অন্ধকারে একের পর এক দোকান ও ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাজারের পাইকারি সবজি ব্যবসায়ী নারায়ণ দত্তের আড়তসহ একাধিক দোকান এবং শান্তিরবাজারের ঐতিহ্যবাহী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তালা ভেঙে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।

ব্যবসায়ীদের দাবি, বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরদের শনাক্ত করা বা তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে এখনও সফল হয়নি পুলিশ। ফলে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, নৈশকালীন টহলদারি আরও জোরদার করা হলে এই ধরনের ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব হতো। তাঁদের মতে, বাজার ও আশপাশের এলাকায় নিয়মিত নজরদারির অভাবেই চোরের দল সুযোগ পাচ্ছে।

বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, স্থানীয় কালী মন্দিরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ধর্মীয় স্থানেও বারবার চুরির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এদিকে, ধারাবাহিক চুরির ঘটনায় ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি বাজার এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করারও দাবি উঠেছে। ঘটনাগুলির প্রেক্ষিতে শান্তিরবাজার থানার পক্ষ থেকে এখনও কোনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা, প্রশাসন বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Releated Posts

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top