News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা
Image

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় চরম অব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ তুলেছেন রোগী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গন্ডাছড়া মহকুমা হাসপাতালটি এলাকার মানুষের প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র। ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে প্রতিনিয়ত বহু রোগী চিকিৎসাধীন থাকেন। তাঁদের সঙ্গে থাকা অভিভাবকদেরও হাসপাতাল চত্বরে অবস্থান করতে হয়। কিন্তু হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বর্তমান অবস্থা এতটাই শোচনীয় যে সেগুলি ব্যবহার করতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে রোগী ও পরিজনদের।

অভিযোগ, দীর্ঘদিন ধরে শৌচাগার ও স্নানাগারগুলির যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হচ্ছে না। ফলে সেখানে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে। রোগীদের দাবি, বিষয়টি একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনা হলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বিশেষ করে মহিলা রোগী ও তাঁদের পরিজনরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ। শৌচাগার ব্যবহার করা কঠিন হয়ে পড়ায় অনেক সময় বিকল্প ব্যবস্থা খুঁজতে বাধ্য হচ্ছেন তাঁরা, যা নিরাপত্তা ও স্বাস্থ্যগত দিক থেকে উদ্বেগজনক।

এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব পালনে গাফিলতির কারণেই পরিস্থিতির অবনতি ঘটেছে। একইসঙ্গে হাসপাতালের সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রেও ঘাটতি রয়েছে বলে দাবি তাঁদের।

উল্লেখ্য, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, গন্ডাছড়া মহকুমা হাসপাতাল দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংকট, ওষুধের অভাবসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। এরই মধ্যে হাসপাতালের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হওয়ায় রোগী ও তাঁদের পরিবারের ভোগান্তি আরও বেড়েছে।
এমতাবস্থায় হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারগুলির দ্রুত সংস্কার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং হাসপাতালের সার্বিক স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মহকুমাবাসী। পাশাপাশি জনপ্রতিনিধি ও স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়মিত পরিদর্শনেরও দাবি উঠেছে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top