News Flash

  • Home
  • Uncategorized
  • শহর দষণের কবলে, পুর নিগমের মেয়রকে চিঠি অর্পণ’র

শহর দষণের কবলে, পুর নিগমের মেয়রকে চিঠি অর্পণ’র

AMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ সবুজায়নের অভাবে শহর দূষণের কবলে৷ চিন্তিত অর্পণ সোসাইটি পুর নিগমের মেয়রকে চিঠি দিয়ে বলেছে, দূষণ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ অবিলম্বে যেন গ্রহণ করা হয়৷ জানা গেছে, শুধু সবুজায়নের অভাবই নয়, অপরিকল্পিতভাবে শিল্প কারখানা রাণীরবাজার এবং কাশীপুরে জাতীয় সড়কের পাশে গড়ে ওঠায় কলুষিত হচ্ছে পরিবেশ৷ তাছাড়াও দশ সহস্রাধিক পেট্রোল এবং ডিজেল চালিত যান প্রতিনিয়ত রাস্তায় যাতায়াতের কারণেও বাড়ছে দূষণ৷ এরই পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতির কারণেও দূষণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে৷ এরই পরিপ্রেক্ষিতে অর্পণ সোসাইটি পুর নিগমের মেয়রের কাছে দাবি জানিয়েছে, দেশের দিল্লি এবং অন্যান্য রাজ্যে যেভাবে দূষণ নিয়ন্ত্রণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা অনুসরণ করে সেই পদ্ধতি রাজ্যেও অবলম্বন করা হোক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top