News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর
Image

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আত্মসমর্পণকারী বৈরীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা।

বৈঠকে আত্মসমর্পণকারী বৈরীদের পুনর্বাসন, বকেয়া আর্থিক সুবিধা, বিভিন্ন দাবি-দাওয়া এবং দীর্ঘদিনের সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন দাবি সরকারের সামনে তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।

আলোচনাকালে মন্ত্রী বিকাশ দেববর্মা আত্মসমর্পণকারীদের দাবিগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকার বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছে বলেও জানান।

উল্লেখ্য, বিভিন্ন দাবিদাওয়া পূরণের দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের একটি অংশ আগামী ১২ জুন পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। সেই প্রেক্ষাপটে এদিনের বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সরকার ও আত্মসমর্পণকারী জঙ্গিদের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকের পর আন্দোলন কর্মসূচি নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই এখন নজর রয়েছে প্রশাসন, রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top