News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা
Image

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা দিল সোনামুড়ার বিশেষ আদালত। বুধবার সিপাহিজলা জেলার সোনামুড়া বিশেষ বিচারক তিনজনকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেন।

দোষী সাব্যস্ত ব্যক্তিরা হলেন রাঙ্গামুড়া এইচ.এস. স্কুল টিলা এলাকার বাসিন্দা মানিক মিয়া (৩৭), রাঙ্গামুড়া পুরান বাজার এলাকার মাধাই শীল (২৪) এবং রাঙ্গামুড়া নতুন বাজার এলাকার প্রশান্ত রায় (২৬)।

আদালতের রায় অনুযায়ী,  এনডিপিএস-এর ২২(সি) ধারায় প্রত্যেককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি এনডিপিএস আইনের ২৫ ধারায়ও তিন অভিযুক্তকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এই জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের সাধারণ কারাদণ্ডের বিধান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১০ অক্টোবর গোপন সূত্রে খবর পেয়ে জট্রাপুর থানার পুলিশ কাঠালিয়া নাকা এলাকায় একটি হুন্ডাই গ্র্যান্ড আই-১০ নিয়স গাড়ি আটক করে। গাড়িটিতে থাকা তিন ব্যক্তির উপস্থিতিতে স্বাধীন সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে সামনের বাম পাশের সিটের নিচে রাখা একটি হলুদ প্লাস্টিকের ব্যাগ থেকে ৯,৫০০টি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির মোট ওজন ছিল ৯৫০ গ্রাম।

ঘটনার পর যাত্রাপুর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। দীর্ঘ তদন্তের পর তৎকালীন তদন্তকারী আধিকারিক ইনস্পেক্টর অরূপ দেববর্মা ২০২৪ সালের ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
বিচার প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দেয় এবং তাদের দোষী সাব্যস্ত করে এই কঠোর সাজা ঘোষণা করে।

মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা হিসেবেই এই রায়কে দেখছে আইনপ্রয়োগকারী সংস্থাগুলি। পুলিশের মতে, এই রায় ভবিষ্যতে মাদক চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য একটি কড়া সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top