News Flash

  • Home
  • Uncategorized
  • সারা দেশের সংবাদপত্র ও সাংবাদিকদের দুরবস্থার চিত্র উঠে এল মত বিনিময় সভায়

সারা দেশের সংবাদপত্র ও সাংবাদিকদের দুরবস্থার চিত্র উঠে এল মত বিনিময় সভায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ সারা দেশেই সংবাদপত্রের বেহাল দশা, তাই সাংবাদিকদেরও দুরবস্থা৷ প্রেস

জাস্টিস সি কে প্রসাদ৷ ছবি নিজস্ব৷
জাস্টিস সি কে প্রসাদ৷ ছবি নিজস্ব৷

কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান জাস্টিস সি কে প্রসাদের বক্তব্যে অন্তত এমনটাই মনে হচ্ছে৷ সোমবার আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন জাস্টিস প্রসাদ৷ এই সভায় দাবি উঠে, রাজ্যের সাংবাদিকদের আর্থিক দিক দিয়ে বড়ই করুণ দশা, সে বিষয়ে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া কোন উদ্যোগ গ্রহণ করবে কিনা৷ তাতে জাস্টিস প্রসাদ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সাংবাদিকদের এই হাল শুধুমাত্র এই রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ সারা দেশেই সাংবাদিকদের একই অবস্থা৷ অনেকেই পিসিআই’র কাছে আর্থিক দৈনদশার বর্ণনা দিয়ে বহু অভিযোগ জমা দিয়েছেন৷ বিভিন্ন সংবাদপত্রের কর্ণধারদের সাথে এবিষয়ে বৈঠক করে জানা গেছে, আইন মেনেই সাংবাদিকদের বেতন ভাতা মেটানো হচ্ছে৷ কারণ, অধিকাংশ সংবাদপত্রেই সাংবাদিকরা চুক্তির ভিত্তিতে কাজ করে থাকেন৷ স্বাভাবিকভাবেই চুক্তিভিত্তিক সাংবাদিকরা নিয়মিত সাংবাদিকদের মত বেতন ভাতা পাবেন না৷ তাহলে প্রশ্ণ ঘাটতি কোথায়? ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে সোমবার মত বিনিময় সভায় বিভিন্ন বিষয় উঠে আসে৷ উঠে আসে সংবাদপত্র ও সাংবাদিকদের করুণ অবস্থার কথা৷ সংবাদপত্রই যেখানে মরণাপন্ন সেখানে সাংবাদিকরা বাঁচবেন কিভাবে? মতবিনিময় সভায় এই প্রশ্ণও উঠে আসে৷
এদিন সভায় সংবাদপত্রের করুণ দশাও মত বিনিময়ে উঠে আসে৷ বিজ্ঞাপন ছাড়া কোনও পত্রিকা চালানো সম্ভব নয় সে বিষয়টি অস্বীকার করার উপায় নেই৷ কিন্তু রাজ্যের অধিকাংশ সংবাদপত্রগুলি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপনের উপরই নির্ভরশীল৷ এক্ষেত্রে অনেক সময়ই সংবাদপত্রকে বিজ্ঞাপন বঞ্চনার অভিযোগ পিসিআই’র চেয়ারম্যানের সামনে রাখা হয়৷ সংবাদপত্র আর্থিক দিক দিয়ে স্বচ্ছল না হলে সাংবাদিকদের দূরাবস্থা মেটানো কোন মতেই সম্ভব নয় সেকথাও বক্তব্যে উঠে আসে৷ শুধু তাই নয়, বিজ্ঞাপন বঞ্চনার বিষয়ে পিসিআই’র হস্তক্ষেপেরও দাবি জানানো হয়৷ এবিষয়ে জাস্টিস প্রসাদ সাফ জানিয়ে দেন সুনির্দিষ্টভাবে অভিযোগ জানানো হলে নিশ্চয়ই ব্যবস্থা নেবে পিসিআই৷ এমনকি রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারকে বিজ্ঞাপন বঞ্চনার হাত থেকে সংবাদপত্রকে রেহাই দেওয়ারও সুপারিশ করা হবে৷ এদিন তিনি সংবাদপত্রের দূরাবস্থার বিষয়টি অস্বীকার করেননি৷ ফলে, সারা দেশে সংবাদপত্রের উপর যে কালো মেঘ দেখা দিয়েছে এর থেকে উত্তরণ না ঘটলে সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের দূরাবস্থা কখনই মিটবে না তা স্পষ্ট৷ আগামীকাল পেইড নিউজ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top