News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
Image

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে বুধবার তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সহ-অধিদপ্তরের নিকট ১২ দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সদর মহকুমা কমিটি।

ডেপুটেশন প্রদান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ দাস সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তপশিলী সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রী, শ্রমজীবী, মৎস্যজীবী, চর্মশিল্পী এবং হরিজন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের শিক্ষা, জীবিকা ও সামাজিক নিরাপত্তার স্বার্থে এই ১২ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, তপশিলী সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের সকল স্তরের স্টাইপেন্ড ও স্কলারশিপ সময়মতো প্রদান, বিভিন্ন ছাত্রাবাসের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের ব্যবস্থা করা, লন্ড্রি জীবী ও মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং আর্থিক সহায়তা প্রদান, হরিজন সম্প্রদায়ের অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং সরকারি আবাসনগুলির উন্নত পরিচর্যার ব্যবস্থা করা।

এছাড়াও চর্মশিল্পীদের জন্য সরকারি অনুদান ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, প্রকৃত মৎস্যজীবীদের হাতে জলাশয় হস্তান্তর, তপশিলী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং ড. বি. আর. আম্বেদকর মেধা পুরস্কারের অর্থের পরিমাণ বৃদ্ধি করার দাবিও জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট দপ্তর তাদের দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের সদর মহকুমা কমিটির একাধিক পদাধিকারী ও সদস্য উপস্থিত ছিলেন।

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top