News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রীনগর স্কুলে নাবালিকা নির্যাতনের ঘটনায় সিপিআই(এম)-এর ডেপুটেশন, চাবি সরবরাহকারীর গ্রেপ্তারের দাবি
Image

শ্রীনগর স্কুলে নাবালিকা নির্যাতনের ঘটনায় সিপিআই(এম)-এর ডেপুটেশন, চাবি সরবরাহকারীর গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: শ্রীনগর উচ্চ মাধ্যমিক স্কুলে এক নাবালিকাকে ক্লাসরুমে দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার শ্রীনগর থানায় ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে সিপিআই(এম)-এর শ্রীনগর অঞ্চল কমিটি।

দলের পক্ষ থেকে জানানো হয়, গত ৬ জুন শ্রীনগর উচ্চ মাধ্যমিক স্কুলের একটি শ্রেণিকক্ষে এক নাবালিকাকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার সিপিআই(এম)-এর একটি প্রতিনিধিদল শ্রীনগর থানায় গিয়ে পুলিশের কাছে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে দাবি করা হয়, অভিযুক্ত যুবকের হাতে কীভাবে স্কুলের ক্লাসরুমের চাবি পৌঁছালো এবং কে বা কারা তাকে সেই চাবি সরবরাহ করেছিল, তা নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে।

দলের নেতৃবৃন্দের বক্তব্য, শুধুমাত্র মূল অভিযুক্ত নয়, ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য স্কুলগুলোর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার দাবি জানানো হয়।

সিপিআই(এম) শ্রীনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া চলছে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top