News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আনন্দনগরে অটো-বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; একজনের অবস্থা আশঙ্কাজনক
Image

আনন্দনগরে অটো-বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার আনন্দনগর ফায়ার স্টেশনের সামনে মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী অটো এবং একটি বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন মহিলা যাত্রী এবং একজন অটোচালক রয়েছেন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি বোলেরো গাড়ি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় অটোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের উদ্ধারের সময় দেখা যায়, একজন মহিলা যাত্রী অটোর ভেতরে আটকে পড়েছেন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে আনন্দনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন।

আহতদের মধ্যে রয়েছেন সরস্বতী দাস মারাক, চম্পা শীল এবং অটোচালক সনজিৎ দেবনাথ। গুরুতর আহত অবস্থায় তাঁদের দ্রুত হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে চম্পা শীলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনাগ্রস্ত অটোর নম্বর টিআর০১- জি – ২৬০০ এবং বোলেরো গাড়ির নম্বর টিআর ০৭ – ১৭১৮ বলে জানা গেছে। অভিযোগ, দুর্ঘটনার পর বোলেরো গাড়ির চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পলাতক চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top