News Flash

  • Home
  • Uncategorized
  • কানাডায় মসজিদে সন্ত্রাসবাদী হামলা, মৃত ৬
Image

কানাডায় মসজিদে সন্ত্রাসবাদী হামলা, মৃত ৬

terroistকিউবেক, ৩০ জানুয়ারি (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল কানাডার কিউবেক শহরে অবস্থিত একটি মসজিদ| স্থানীয় সময় রবিবার রাতে প্রার্থনা চলার সময় মসজিদে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় আততায়ীরা| এই হামলার ঘটনায় এখনও পর‌্যন্ত ৬ জনের মৃতু্য হয়েছে| গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন আরও ৮ জন| সোমবার সাংবাদিক সম্মেলনে পুলিশের তরফে জানানো হয়েছে, মসজিদে হামলার ঘটনায় এখনও পর‌্যন্ত দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে|
মসজিদে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডিয়াউ| ঘটনার তীব্র নিন্দা করেছেন মসজিদের সভাপতি মহম্মদ ইয়ানগুই-ও| হামলার সময় মসজিদে উপস্থিত ছিলেন না মহম্মদ ইয়ানগুই-ও| ইয়ানগুই জানিয়েছেন, ‘এই ঘটনা বর্বরোচিত|’
স্থানীয় সময় রবিবার রাতে কিউবেক শহরের ওই ইসলামিক কালচারাল সেন্টারে প্রার্থনা করছিলেন প্রায় ৪০ জন মানুষ| হঠাত্ই তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে অজ্ঞাতপরিচয় আততায়ীরা| মন্দিরের ভিতরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বেশ কয়েকজন| হামলার ঘটনায় এখনও পর‌্যন্ত ৬ জনের মৃতু্য হয়েছে| গুরুতর জখম হয়েছেন প্রায় ৮ জন| তাদের মধ্যে ২ জনের অবস্থা সঙ্কটজনক|
উল্লেখ্য, কিউবেক শহরে গত কয়েক বছরে মুসলিমদের প্রতি বিদ্বেষ বেড়েছে| ২০১৫ সালে কিউবেকের পাশের শহরে ওন্তারিতে একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top