News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃষ্টিতে বেহাল ২০৮ নং জাতীয় সড়ক, যান চলাচল স্তব্ধ; চরম দুর্ভোগে হাজারো মানুষ
Image

বৃষ্টিতে বেহাল ২০৮ নং জাতীয় সড়ক, যান চলাচল স্তব্ধ; চরম দুর্ভোগে হাজারো মানুষ

আগরতলা, ৯ জুন: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে থাকা ২০৮ নং জাতীয় সড়কের কমলপুরের এরারপাড়া থেকে দক্ষিণ মানিকভান্ডার বাজার পর্যন্ত অংশে মঙ্গলবার সকালে বড় ধরনের যান চলাচল বিপর্যয় দেখা দেয়। টানা বৃষ্টির ফলে রাস্তার বিভিন্ন স্থানে কাদামাটি জমে এবং অসংখ্য বড় বড় গর্ত তৈরি হওয়ায় দুটি মালবাহী ট্রাক গর্তে পড়ে আটকে যায়। এর জেরে সকাল থেকেই গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিনই যানবাহন চলাচলে সমস্যা দেখা দিলেও মঙ্গলবারের পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। মালবাহী দুটি গাড়ি রাস্তার মাঝখানে আটকে পড়ায় কমলপুর-আমবাসা, কমলপুর-কুমারঘাট এবং কৈলাসহর-আগরতলা সংযোগকারী প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাস্তার উভয় পাশে শতাধিক ছোট-বড় যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।

এর ফলে অফিসগামী কর্মচারী, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। অনেক শিক্ষার্থী সময়মতো বিদ্যালয় ও কলেজে পৌঁছাতে পারেননি। জরুরি কাজে বের হওয়া বহু মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করতে বাধ্য হতে হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হলেও সংশ্লিষ্ট দপ্তর স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

এলাকাবাসীরা জানান, ২০৮ নং জাতীয় সড়ক উত্তর ত্রিপুরা, ধলাই ও উনকোটি জেলার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অথচ দীর্ঘদিন ধরে রাস্তার এই অংশটি সংস্কারের অভাবে কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বহুবার প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।

Releated Posts

ছিনাইহানী মহাশ্মশানে তিন মাসের মধ্যে বসবে বৈদ্যুতিন চুল্লী, ঘোষণা মেয়র দীপক মজুমদারের

আগরতলা, ৯ জুন: বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিনাইহানী মহাশ্মশানের আধুনিকীকরণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন আগরতলা পুরনিগমের…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

গন্ডাছড়ার আমে মজেছেন ক্রেতারা, অমরপুর বাজারে চাহিদা তুঙ্গে

আগরতলা, ৯ জুন:  গন্ডাছড়া মহকুমার সুস্বাদু ও রসালো আম এখন ক্রেতাদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে…

ByByReshmi Debnath Jun 9, 2026

পাঁচ দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে ভারতীয় জনতা মজদুর সংঘের ডেপুটেশন

আগরতলা, ৯ জুন : ন্যায্য মজুরি, শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং শ্রম অধিকার নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার শ্রম কমিশনারের…

ByByReshmi Debnath Jun 9, 2026

শহীদ বীরসা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস পালন করল জন অধিকার সুরক্ষা কমিটি

আগরতলা, ৯ জুন: মহান আদিবাসী নেতা ও স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডা-র ১২৭তম স্মরণ দিবস উপলক্ষে মঙ্গলবার আগরতলার কর্নেল…

ByByReshmi Debnath Jun 9, 2026

চিকিৎসককে প্রকাশ্যে অপমান করা অনভিপ্রেত, মুখ্য সচেতকের আচরণের সমালোচনায় ডা. বিজয় দেববর্মা

আগরতলা, ৯ জুন: কর্তব্যরত চিকিৎসক ডা. রাজা জমাতিয়ার সঙ্গে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক ও বিধায়ক কল্যাণী সাহা রায়-এর…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

যুব সমাজকে মাদকের কবল থেকে বাঁচাতে সরব গণতান্ত্রিক নারী সমিতি, থানায় ডেপুটেশন

আগরতলা, ৯ জুন: যুব সমাজকে মাদকাসক্তির কবল থেকে রক্ষা করা এবং বেড়ে চলা নেশার কারবার বন্ধের দাবিতে পূর্ব…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

ত্রিপুরা পুলিশের রদবদল শুরু, বদলি ৯ পুলিশ আধিকারিক

আগরতলা, ৯ জুন : ত্রিপুরা পুলিশে বড়সড় রদবদলের প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই ওসি (অফিসার-ইন-চার্জ) এবং এসডিপিও স্তরে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

ধর্মনগরে পরিত্যক্ত স্করপিও থেকে ব্রাউন সুগার উদ্ধার, তদন্তে নেমে রহস্যের জাল উন্মোচনের চেষ্টা পুলিশের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুন: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক…

ByByReshmi Debnath Jun 8, 2026

শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণের দাবিতে টিএনজিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও কর্মক্ষেত্রের সমস্যার দ্রুত সমাধানের দাবিতে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি…

ByByReshmi Debnath Jun 8, 2026

Leave a Reply

Scroll to Top