News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা পুলিশের রদবদল শুরু, বদলি ৯ পুলিশ আধিকারিক
Image

ত্রিপুরা পুলিশের রদবদল শুরু, বদলি ৯ পুলিশ আধিকারিক

আগরতলা, ৯ জুন : ত্রিপুরা পুলিশে বড়সড় রদবদলের প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই ওসি (অফিসার-ইন-চার্জ) এবং এসডিপিও স্তরে ব্যাপক বদলি কার্যকর হতে চলেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই রদবদল ধাপে ধাপে সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার ৯ জন পুলিশ আধিকারিককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী, বদলিকৃতদের মধ্যে একাধিক থানার ওসিও রয়েছেন।

নির্দেশিকা অনুযায়ী, কলমচৌড়া থানার ওসি ইন্সপেক্টর সুবিমল বর্মনকে পশ্চিম ত্রিপুরা জেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার কোর্ট ইন্সপেক্টর হিসেবে কর্মরত ইন্সপেক্টর হিমাদ্রি সরকার।

কাকড়াবন থানার ওসি ইন্সপেক্টর জয়ন্ত মালাকারকে উত্তর ত্রিপুরা জেলায় স্থানান্তর করা হয়েছে। তাঁর পরিবর্তে পশ্চিম ত্রিপুরা জেলায় কর্মরত ইন্সপেক্টর গোপাল শুক্লদাসকে কাকড়াবন থানার নতুন ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।

কিল্লা থানার ওসি ইন্সপেক্টর বিকাশ দেববর্মাকে খোয়াই জেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থানে সিপাহিজলা জেলায় কর্মরত ইন্সপেক্টর অরূপ দেববর্মাকে কিল্লা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গোমতী জেলায় কর্মরত ইন্সপেক্টর শক্তি সাধন জমাতিয়াকে জম্পুইজলা থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, খোয়াই জেলায় কর্মরত ইন্সপেক্টর সনেশ দেববর্মাকে চম্পাহাওর থানার ওসি হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে।

এছাড়া, পশ্চিম ত্রিপুরা জেলায় কর্মরত সাব-ইন্সপেক্টর সমরেশ চাকমাকে বৈজলবাড়ি থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।

জারি হওয়া নির্দেশিকায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের অবিলম্বে বদলি সংক্রান্ত নির্দেশ কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

পুলিশ মহলের একাংশের মতে, এটি আসন্ন বৃহত্তর প্রশাসনিক রদবদলের সূচনা মাত্র। আগামী দিনে আরও বেশ কয়েকজন ওসি এবং এসডিপিও-স্তরের আধিকারিকের দায়িত্বে পরিবর্তন আনা হতে পারে।

Releated Posts

ছিনাইহানী মহাশ্মশানে তিন মাসের মধ্যে বসবে বৈদ্যুতিন চুল্লী, ঘোষণা মেয়র দীপক মজুমদারের

আগরতলা, ৯ জুন: বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিনাইহানী মহাশ্মশানের আধুনিকীকরণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন আগরতলা পুরনিগমের…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

বৃষ্টিতে বেহাল ২০৮ নং জাতীয় সড়ক, যান চলাচল স্তব্ধ; চরম দুর্ভোগে হাজারো মানুষ

আগরতলা, ৯ জুন: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে থাকা ২০৮ নং জাতীয় সড়কের কমলপুরের এরারপাড়া থেকে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

গন্ডাছড়ার আমে মজেছেন ক্রেতারা, অমরপুর বাজারে চাহিদা তুঙ্গে

আগরতলা, ৯ জুন:  গন্ডাছড়া মহকুমার সুস্বাদু ও রসালো আম এখন ক্রেতাদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে…

ByByReshmi Debnath Jun 9, 2026

পাঁচ দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে ভারতীয় জনতা মজদুর সংঘের ডেপুটেশন

আগরতলা, ৯ জুন : ন্যায্য মজুরি, শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং শ্রম অধিকার নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার শ্রম কমিশনারের…

ByByReshmi Debnath Jun 9, 2026

Leave a Reply

Scroll to Top