News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণের দাবিতে টিএনজিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের
Image

শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণের দাবিতে টিএনজিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও কর্মক্ষেত্রের সমস্যার দ্রুত সমাধানের দাবিতে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড (টিএনজিসিএল) কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) অনুমোদিত ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবিগুলি পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সোমবার আগরতলার ব্যানার্জিপাড়া এলাকায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সাধারণ সম্পাদক বিজয় মল্লিক, সভাপতি ভাস্কর দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ।
এদিন সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া, কর্মক্ষেত্রে বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষা, কর্মপরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংগঠনের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও আলোকপাত করেন নেতৃত্বরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন। তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। এসব বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য টিএনজিসিএল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
শ্রমিকদের স্বার্থে প্রয়োজন হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন ও কর্মসূচি গ্রহণ করা হবে বলেও ইঙ্গিত দেন সংগঠনের নেতৃত্বরা। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে কর্তৃপক্ষ কতটা দ্রুত উদ্যোগ গ্রহণ করে, সেদিকেই এখন নজর শ্রমিক মহলের।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top