News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিকাকরণের বিষয়ে জেলা টাস্ক ফোর্স ও আরবান টাস্ক ফোর্সের সভা অনুষ্ঠিত
Image

টিকাকরণের বিষয়ে জেলা টাস্ক ফোর্স ও আরবান টাস্ক ফোর্সের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: পশ্চিম ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আজ জেলায় টিকাকরণের বিষয়ে জেলা টাস্ক ফোর্স ও আরবান টাস্ক ফোর্সের কাজের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অরূপ দেব, পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শংকর চক্রবর্তী, জেলার বিভিন্ন গ্রামীণ, প্রাথমিক ও উপস্বাস্থ্যকেন্দ্রগুলির স্বাস্থ্য আধিকারিকগণ ও আশাকর্মীগণ। সভায় অতিরিক্ত জেলাশাসক আরও দায়িত্ব ও আন্তরিকতার সাথে টিকাকরণ কর্মসূচি সম্পূর্ণ করতে সবার প্রতি আহ্বান জানান।

সভায় জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকগণ নিজ নিজ স্বাস্থ্যকেন্দ্র এলাকায় বিভিন্ন টিকাকরণ কর্মসূচির অগ্রগতির তথ্য তুলে ধরেন। সভায় পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শংকর চক্রবর্তী জানান, রাজ্যে জ্বর ও হাম রোগে আক্রান্ত সন্দেহে ৬৯৮ জনকে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৩৬ জন আক্রান্ত শিশু বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। পশ্চিম ত্রিপুরা জেলায় হাম ও জ্বরে আক্রান্ত হয়েছে ৩ জন। তারা বর্তমানে সুস্থ রয়েছে। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের এ বিষয়ে আরও সচেতন হতে তিনি আহ্বান জানান।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে ৩১ মার্চ পর্যন্ত পশ্চিম জেলায় ১০ হাজার ৭১০ জন শিশুকে টিকাকরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১০ হাজার ২৪২টি শিশুকে সম্পূর্ণ টিকাকরণ করা হয়েছে। বাকিদের টিকাকরণের কাজ চলছে। বর্তমান অর্থবছরে জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী ১ লক্ষ ১৭ হাজার ৩৪৯ জনকে হাম-রুবেলার টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরমধ্যে ৪৮, ১১৩ জন শিশুকে সাপ্লিমেন্টারি ইম্যুনাইজেশন কর্মসূচিতে বিশেষ টিকাকরণ অভিযানের ভিত্তিতে টিকা দেওয়া হবে।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top