News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় ৩ বাংলাদেশি ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার
Image

কদমতলায় ৩ বাংলাদেশি ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

আগরতলা, ৮ জুন : উত্তর ত্রিপুরার কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে তিন বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, বিএসএফের রানিবাড়ি বিওপি সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে যাতায়াতের বিষয়টি সামনে আসে। ধৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় অটোচালক রয়েছে, যিনি দালালচক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে মোবাইল ফোনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার ধৃতদের আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাদের তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার চক্রের সঙ্গে তাদের কোনও যোগসূত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top