News Flash

  • Home
  • Uncategorized
  • কাল আগরতলায় ‘পেইড নিউজ’ বিষয়ে সেমিনার
Image

কাল আগরতলায় ‘পেইড নিউজ’ বিষয়ে সেমিনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার (পিসিআই) ৫০  বছর পূর্তি উপলক্ষ্যে দেশের

রবিবার সাংবাদিক সম্মেলনে পিসিআই’র সদস্য তথা  ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সহ সভাপতি প্রভাত ঘোষ৷
রবিবার সাংবাদিক সম্মেলনে পিসিআই’র সদস্য তথা ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সহ সভাপতি প্রভাত ঘোষ৷

বিভিন্ন রাজ্যে সেমিনার আয়োজন করা হয়েছে৷ সে অনুযায়ী রাজ্যেও আগামী ৩১ জানুয়ারি এক সেমিনারের আয়োজন করা হয়েছে৷ ‘পেইড নিউজ’ বিষয়ে সেমিনারে আলোচনা হবে৷ এই সেমিনারের যৌথ ব্যবস্থাপনায় রয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন৷ রবিবার সাংবাদিক সম্মেলনে পিসিআই’র সদস্য তথা  ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সহ সভাপতি প্রভাত ঘোষ জানিয়েছেন, বর্তমান সময়ে ‘পেইড নিউজ’ সংবাদ মাধ্যমের কাছে বিরাট প্রশ্ণ হয়ে দাঁড়িয়েছে৷ একে বন্ধ করা না হলে সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে৷ তাই এর ভয়াবহতা অনুধাবন করে পিসিআই সেমিনারের উদ্যোগ নিয়েছে৷ আগামী ৩১ জানুয়ারি আগরতলায় ‘পেইড নিউজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে৷ তাতে, উপস্থিত থাকবেন পিসিআইএ’র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি সি কে প্রসাদ৷ এছাড়াও পিসিআইএ’র আরো ৬-৭ জন সদস্য এই সেমিনারে অংশগ্রহণ করবেন৷ এদিনের এই সেমিনারের উদ্বোধন করবেন রাজ্যপাল তথাগত রায়৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা৷ এদিন সাংবাদিক সম্মেলনে শ্রীঘোষ জানিয়েছেন, পিসিআইএ’র চেয়ারম্যান সোমবার রাজ্যে আসবেন৷ বিকেলে রাজ্যপালের সাথে দেখা করবেন৷ এরপর রাজ্যের সংবাদমাধ্যমের সম্পাদক সহ সাংবাদিকদের সাথে তিনি মত বিনিময় করবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top