News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কিল্লা মোটরস্ট্যান্ডে ফের হামলা, গুরুতর আহত ব্যবসায়ী
Image

কিল্লা মোটরস্ট্যান্ডে ফের হামলা, গুরুতর আহত ব্যবসায়ী

আগরতলা, ৮ জুন : গোমতী জেলার উদয়পুর মহকুমার কিল্লা মোটরস্ট্যান্ড এলাকায় ফের মারপিটের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার রাতে মোটরস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের সামনে হামলার শিকার হন মোহাম্মদ আখতার হোসেন নামে এক ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কিল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত আখতার হোসেনের বাড়ি কিল্লা মুসলিমপাড়া এলাকায়। অভিযোগ, রবিবার রাতে তিনি কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে মোটরস্ট্যান্ড এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়ে সম্প্রতি সংঘটিত এক ছিনতাই ও হামলার ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় সেখানে এসে তার ওপর চড়াও হন নজরুল মিয়া নামে এক ব্যক্তি।

অভিযোগ অনুযায়ী, নজরুল মিয়া আখতার হোসেনকে এলোপাতাড়ি মারধর করেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আখতার। পরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

উল্লেখ্য, কয়েকদিন আগেই কিল্লা মোটরস্ট্যান্ড এলাকায় রাবার ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় প্রায় দুই লক্ষ টাকা ও রাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছিল কয়েকজনের বিরুদ্ধে। সেই ঘটনার জের ধরেই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।

পরপর দুটি হামলার ঘটনায় কিল্লা মোটরস্ট্যান্ড এলাকার ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে থানা সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত নজরুল মিয়া ও তার সহযোগীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে সংবাদ লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এদিকে, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং কিল্লা মোটরস্ট্যান্ড এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

Releated Posts

বছরের পর বছর অবহেলিত রাস্তা, পথে নামলেন গ্রামবাসীরা

সোনামুড়া, ৮ জুন : দীর্ঘদিন ধরে গ্রামীণ রাস্তা সংস্কার না হওয়ার প্রতিবাদে সোমবার সকালে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের…

ByByTaniya Chakraborty Jun 8, 2026

চাকরির স্থায়িত্ব ও সরকারি তত্ত্বাবধানে আইসিটি শিক্ষা পরিচালনার দাবিতে বিক্ষোভ কম্পিউটার শিক্ষকদের

আগরতলা, ৮ জুন : চাকরির স্থায়িত্ব এবং আইসিটি শিক্ষাকে সরাসরি সরকারি তত্ত্বাবধানে পরিচালনার দাবিতে আন্দোলনে নামলেন স্কুল কম্পিউটার…

ByByTaniya Chakraborty Jun 8, 2026

এনসিবিতে নতুন দায়িত্বে যাচ্ছেন গোমতীর এসপি ড. কিরণ কুমার কে

আগরতলা, ৮ জুন : ত্রিপুরায় টানা সাত বছর জেলা পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর গোমতী জেলার পুলিশ…

ByByTaniya Chakraborty Jun 8, 2026

মহারাজগঞ্জ বাজারে সরকারি জমি বিক্রির অভিযোগ, বাজার কমিটির দুই সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: মহারাজগঞ্জ বাজারে সরকারি জমি অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 7, 2026

বিশালগড় বাইপাসে বেপরোয়া গাড়ির ধাক্কা, আহত বিদ্যুৎ নিগমেরচালক, অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৭ জুন: বিশালগড় বাইপাসে ফের পথ দুর্ঘটনা। রবিবার নারাওয়ারা এলাকায় একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত…

ByByReshmi Debnath Jun 7, 2026

নিজ ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: নতুন বাজার থানাধীন জোড়ানিয়া কারবাড়ি পাড়া এলাকায় এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 7, 2026

ধলেশ্বরে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: রাজধানীর ধলেশ্বর এলাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Jun 7, 2026

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা ই-রিক্সার, আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: রাজধানীর কুঞ্জবন এলাকায় রবিবার এক পথ দুর্ঘটনায় চারজন যাত্রী আহত হন। জিবি হাসপাতাল…

ByByReshmi Debnath Jun 7, 2026

জলাবাজারে মার্কেট শেড ভাঙা ঘিরে বিতর্ক, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ৭ জুন: উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের অধীন জলাবাজার এলাকায় পুরনো মার্কেট শেড ভাঙার কাজকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Jun 7, 2026

Leave a Reply

Scroll to Top