News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশ ভোটে ৩০০ আসন জয়ের প্রত্যাশা সপা-কংগ্রেস জোটের, মোদিকে আক্রমণ অখিলেশ ও রাহুলের

উত্তরপ্রদেশ ভোটে ৩০০ আসন জয়ের প্রত্যাশা সপা-কংগ্রেস জোটের, মোদিকে আক্রমণ অখিলেশ ও রাহুলের

Akhilesh with Rahulলখনউ, ২৯ জানুয়ারি(হিঃসঃ) ৷৷ কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোটের পর প্রথম যৌথ সাংবাদিক সম্মেলন করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ রবিবার লখনউতে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলেন দুজনেই৷ কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোটকে গঙ্গা ও যমুনার মেলবন্ধন হিসেবে উল্লেখ করেন রাহুল৷ সাইকেল ও হাত এর এক হওয়াকে দুর্দান্ত হিসেবে বর্ণনা করলেন অখিলেশ৷  সেই সঙ্গে এদিন দুজনেই সমালোচনা করলেন কেন্দ্রের মোদী সরকারকে৷ রাজ্য বিধানসভা ভোট উপলক্ষ্যে জোট বাঁধার  পর এই প্রথম একমঞ্চে দেখা দিলেন অখিলেশ ও রাহুল৷ বৈঠকের শুরুথেকেই মোদি সরকারকে নিশানা করে সুর চড়ান রাহুল গান্ধী৷  বিজেপিকে সরাসরি সাম্প্রদায়িক দল বলে উল্লেখ করেন৷ দাবি করেন, মায়াবতী বিরোধী হলেও, দেশের পক্ষে বিপজ্জনক নয়৷ বিজেপির মতো সাম্প্রদায়িক বিভেদ  সৃষ্টি করতে চান না৷ তাই সপার সঙ্গে হাত মিলিয়ে  উত্তরপ্রদেশে সুশাসন কায়েম করতে চায় কংগ্রেস৷ কংগ্রেস সপা জোট প্রসঙ্গে রাহুল বলেন, এই গাঁটছড়া গঙ্গা ও যমুনার মত, যেখান থেকে উন্নয়নের সরস্বতী বয়ে আসবে৷ তার দাবি আসন্ন বিধানসভা ভোটে ৩০০-র বেশি আসন পাবে জোট৷ এদিকে, এদিন মোদী সরকারকে তুলেধুনো করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও সপা সভাপতি অখিলেশ যাদবও৷  জোট নিয়ে প্রশ্ণ করতেই মোদি  সরকারকে তুলোধনা করেন রাজ্যের মুুখ্যমন্ত্রী ও সপা সভাপতি অখিলেশ যাদবও৷ জোট নিয়ে প্রশ্ণ করতেই মোদি সরকারকে নিয়ে মস্করা শুরু করে তিনি বলেন, কংগ্রেস সপার জোটকে তো খুব তাচ্ছিল্য করছেন৷ কিন্তু  এতদিনে এই সরকার করেছে টা কী৷ গ্রীষ্ম গেল, বর্ষা গেল, শীত গেল, আচ্ছে দিনের মুখ দেখেছে কি ভারতবাসী? ঐতিহাসিক জোট গড়ে তাদেরকেই উপযুক্ত  জবাব দেয়া গেল৷ সপার প্রতীক দেখেছেন তো? সাইকেল৷ আর কংগ্রেসের হাত৷ রাহুল আর আমি সাইকেলের দুই চাকা৷ শক্ত হাতে সাইকেল ধরলে আমাদের উল্টে দেয় এমন সাধ্য কার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top