News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জ্ঞানশালার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
Image

জ্ঞানশালার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

উদয়পুর, ৬ জুন: গোমতী জেলার অন্যতম জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ‘জ্ঞানশালা’-র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার উদয়পুর বিজ্ঞান কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক ড. হরেকৃষ্ণ আচার্য্য, রতন চন্দ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথি দাস, অঙ্কন শিক্ষক নন্দদুলাল দেবনাথ, জ্ঞানশালার প্রিন্সিপাল কৃষাণ আচার্য্যসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীরা নৃত্য, সংগীত, আবৃত্তি ও সঞ্চালনার মাধ্যমে নিজেদের প্রতিভার পরিচয় তুলে ধরে। বিশেষ করে কচিকাঁচাদের সাবলীল সঞ্চালনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এদিন সম্প্রতি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ জ্ঞানশালার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিদের হাত থেকে সম্মাননা গ্রহণ করে ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষাজীবনে জ্ঞানশালার অবদান ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতার কথা তুলে ধরে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রিন্সিপাল কৃষাণ আচার্য্য জানান, জ্ঞানশালার বহু ছাত্র-ছাত্রী নিজ নিজ বিদ্যালয়ে মেধাতালিকার প্রথম দশে স্থান অর্জন করেছে। তিনি বলেন, সম্প্রতি মাধ্যমিক পরীক্ষায় আমাদের ছাত্র-ছাত্রীরা অত্যন্ত ভালো ফলাফল করেছে। অনেকেই একাধিক বিষয়ে লেটার মার্কস অর্জন করেছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।

গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় তাঁর বক্তব্যে বলেন, জ্ঞানশালা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার একটি কেন্দ্র। এখানে অর্থের চেয়ে শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের সন্তানরা স্বল্প খরচে মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে।

তিনি আরও বলেন, জ্ঞানশালার শিক্ষক-শিক্ষিকারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করেন। ভবিষ্যতে সুযোগ ও সামর্থ্য অনুযায়ী এই প্রতিষ্ঠানের জন্য কিছু করতে চাই।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উদয়পুরের কয়েকজন বিশিষ্ট সংবাদকর্মীকে সংবর্ধনা প্রদান। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন অপুরাম সরকার, উৎপল দে, প্রসেনজিৎ দে, সোমেন সেন, বিট্টু মজুমদারসহ আরও কয়েকজন সাংবাদিক।

জমকালো সাংস্কৃতিক পরিবেশনা এবং সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জ্ঞানশালার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top