News Flash

  • Home
  • Uncategorized
  • আবাস যোজনা নিয়ে অনিয়মের অভিযোগ অযথা ঃ নগরোন্নয়ন মন্ত্রী
Image

আবাস যোজনা নিয়ে অনিয়মের অভিযোগ অযথা ঃ নগরোন্নয়ন মন্ত্রী

manikনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে অযথা অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে৷ এই দাবি করে নগরোন্নয়নমন্ত্রী মানিক দে বলেন, জিও ট্যাগিং ছাড়া কোন সুবিধাভোগীকে অর্থ বরাদ্দ করা হবে না৷ তাছাড়াও সুবিধাভোগী চিহ্ণিত করণে দাবি আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছে৷ এক্ষেত্রে কোন অভিযোগ মিললেই তার সত্যতা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সে সুবিধাভোগীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে৷ নগরোন্নয়নমন্ত্রী জানান, এখন পর্যন্ত সারা রাজ্যে ২০টি এলাকায় ৭ হাজারটি বাড়ির জিও ট্যাগিং হয়েছে৷ সেগুলির মধ্যে ৫ হাজার জন সুবিধাভোগীর একাউন্টে টাকা ডুকেছে৷ প্রথম পর্যায়ে মোট ৩৩ হাজার ৩০০ টাকা করে সুবিধাভোগীরা পেয়েছেন৷ এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার দেড় লক্ষ টাকা এবং রাজ্য সরকার ১৬ হাজার ৬৬৬ টাকা দেবে৷ ২০টি নগর এলাকায় মোট ৪২ হাজার ৮৯৬টি বাড়ি এই প্রকল্পের অধীন গড়ে উঠবে৷ জিও ট্যাগিংয়ের কাজ পর্যায়ক্রমে চলছে৷ এর জন্য এজেন্সি নিয়োগ করা হয়েছে৷ তাতে, প্রত্যেক নগরে দুজন লোক ঘর প্রতি ২টাকা করে জিও ট্যাগিংয়ের জন্য পাবেন৷
নগরোন্নয়নমন্ত্রী এদিন জানান, এই প্রকল্পের কাজে স্বচ্ছতা রাখতে সুবিধাভোগীদের কাছ থেকে ঘোষণাপত্র নেওয়া হচ্ছে৷ তাতে বলা আছে প্রকল্পের নাম করে টাকা নিয়ে ঘর তৈরি না করলে রাজ্য সরকার ঐ সুবিধাভোগীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে৷ এবং তাতে তারা রাজি আছেন৷ স্বচ্ছতা বজায় রাখার জন্য এই ব্যবস্থা গ্রহণ করায় সম্প্রতি রাজ্য সফরে এসে আবাসন এবং নগর গরিবী হ্রাসকরণ মন্ত্রকের সচিব নন্দিতা চ্যাটার্জী রাজ্য সরকারের প্রশংসা করেছেন বলে নগরোন্নয়নমন্ত্রী জানিয়েছেন৷ শ্রীমতি চ্যাটার্জী দেশের অন্যান্য রাজ্যগুলিকেও এই ধরনের ব্যবস্থা নিতে পরামর্শ দেবেন বলেন নগরোন্নয়নমন্ত্রীকে জানিয়ে গেছেন৷ এদিকে, প্রকল্পবাস্তবায়নে সারা দেশে অন্যান্য রাজ্যের মধ্যে ত্রিপুরা অনেকটাই এগিয়ে রয়েছে বলে কেন্দ্রীয়সচিব নগরোন্নয়নমন্ত্রীকে অবগত করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top