News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিশুশ্রম রুখতে তৎপর প্রশাসন: আগরতলার বিভিন্ন দোকানে শ্রম দপ্তরের আকস্মিক অভিযান
Image

শিশুশ্রম রুখতে তৎপর প্রশাসন: আগরতলার বিভিন্ন দোকানে শ্রম দপ্তরের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: রাজ্যে শিশুশ্রম বন্ধ করতে এবং নাবালক-নাবালিকাদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিল রাজ্য শ্রম দপ্তর। শহর ও সংলগ্ন এলাকার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে নাবালক ও নাবালিকাদের দিয়ে কাজ করানো হচ্ছে—এমন খবর পেয়েই হঠাৎ করে ময়দানে নামেন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।

জানা গেছে, শ্রম দপ্তরের ডাইরেক্টর বিনয়-ভূষণ দাসের নেতৃত্বে দপ্তরের এক প্রতিনিধি দল এদিন রাজধানীর কলেজ টিলা এলাকার ‘কাজল রেখা ফাস্টফুড’ দোকান সহ বেশ কয়েকটি দোকানে আকস্মিক অভিযান চালান। অভিযান চলাকালীন আধিকারিকরা সরেজমিনে বেশ কিছু দোকানে নাবালক শ্রমিক দিয়ে কাজ করানোর সুনির্দিষ্ট প্রমাণ ও অভিযোগের সত্যতা খুঁজে পান।

অভিযান চলাকালীন শ্রম দপ্তরের ডাইরেক্টর বিনয়-ভূষণ দাস এবং অন্যান্য আধিকারিকরা সংশ্লিষ্ট দোকান মালিকদের কঠোরভাবে সতর্ক
করেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো অবস্থাতেই যেন ভবিষ্যতে কোনো শিশু বা নাবালককে দিয়ে দোকানে কাজ করানো না হয়।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রথমবার হওয়ায় দোকান মালিকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও, পরবর্তীতে যদি কোনো প্রতিষ্ঠান এই নির্দেশ অমান্য করে শিশুশ্রমিক দিয়ে কাজ করায়, তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ও শাস্তিমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এই ঝটিকা অভিযানে স্বাভাবিকভাবেই নিয়ম লঙ্ঘনকারী ব্যবসায়ী মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top