News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর পূর্বাঞ্চলের উন্নতির জন্য অ্যাক্ট ইস্ট, অ্যাক্ট ফাস্ট, অ্যাক্ট ফার্স্ট ভিশন নিয়ে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Image

উত্তর পূর্বাঞ্চলের উন্নতির জন্য অ্যাক্ট ইস্ট, অ্যাক্ট ফাস্ট, অ্যাক্ট ফার্স্ট ভিশন নিয়ে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন: উত্তর পূর্বাঞ্চল পর্ষদের (এন.ই.সি.) ৭৩তম প্লেনারি সেশন আজ শিলংয়ের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এন.ই.সি-র ভাইস চেয়ারম্যান অমিত শাহ। বৈঠকে ডোনার মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া, ডোনারের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন। এই বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপাল, মুখ্যমন্ত্রীগণ এবং মুখ্যসচিবগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে ৮টি হাই লেভেল টাস্ক ফোর্সের প্রতিবেদন সংশ্লিষ্ট টাস্ক ফোর্সের কনভেনারগণ উপস্থাপন করেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে আগরতলায় অনুষ্ঠিত এন.ই.সি-র ৭২তম প্লেনারি সেশনে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম, সিন্ধিয়ার উদ্যোগে হাই লেভেল টাস্ক ফোর্সগুলি গঠন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ এন.ই.সি.-র সভায় টাস্ক ফোর্সের কনভেনার হিসেবে ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এবং কানেক্টিভিটি ইন দ্য নর্থ ইস্টার্ন রিজিয়ন এই দুটি হাই লেভেল টাস্ক ফোর্সের প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করেন। মুখ্যমন্ত্রীর উপস্থাপিত প্রতিবেদনে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের আর্থিক উন্নয়ন, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিনিয়োগ আকর্ষণ করা এবং পরিকাঠামোর উন্নয়নে বিভিন্ন প্রস্তাব করা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০১৪ সালের পর থেকে উত্তর পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চলের উন্নতিতে প্রতিটি রাজ্যকেই ৮টি হাই লেভেল টাস্ক ফোর্সের সুপারিশগুলি কার্যকর করতে হবে।

এই অঞ্চলের ভবিষ্যৎ উন্নতির জন্য অ্যাক্ট ইস্ট, অ্যাক্ট ফাস্ট, অ্যাক্ট ফার্স্ট বা পূবে সক্রিয় হও, দ্রুত করো ও প্রথম করো ভিশন নিয়ে কাজ করতে হবে। ভারতের উন্নয়নের যাত্রায় উত্তর পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলের পূর্ণ আর্থিক সম্ভাবনার বিকাশে বিস্তীর্ণ জমি জল এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চল পর্ষদ এই অঞ্চলের কৌশলগত পরিকল্পনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যবসা বাণিজ্যের উন্নতিতে এবং বিনিয়োগ আকর্ষণ করতে তিনি প্রতিটি রাজ্যকে সিঙ্গেল উইন্ডো সিস্টেম গ্রহণ করার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চল আশিয়ান দেশগুলি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রবেশদ্বার হয়ে উঠবে। বিশেষ আঞ্চলিক পণ্যগুলির জন্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জি.আই) ট্যাগ নিশ্চিত করার জন্য ডেডিকেটেড টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দেন। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চল তথ্য প্রযুক্তি এবং ডাটা সেন্টারের হাব হয়ে উঠতে পারে। তিনি এই অঞ্চলে মাদক পাচার এবং মাদক ব্যবহার রোধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ, মনোরম প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে এই অঞ্চলকে ভারতের আরোগ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলারও সুযোগ রয়েছে।

Releated Posts

দুদিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দিনের রাজ্য সফরে আজ আগরতলায় এসে পৌঁছেছেন। আগামীকাল তিনি…

ByByReshmi Debnath Jun 5, 2026

নাগেরজলা সংঘর্ষ নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন : নাগেরজলা এলাকায় সম্প্রতি সংঘটিত সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন…

ByByReshmi Debnath Jun 5, 2026

এনইসি-র ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশনে মুখ্যমন্ত্রী মানিক সাহা, ত্রিপুরার জন্য একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন

আগরতলা, ৪ জুন: শিলংয়ে অনুষ্ঠিত উত্তর-পূর্ব পরিষদের ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা রাজ্যের উন্নয়নের স্বার্থে…

ByByReshmi Debnath Jun 5, 2026

সরকারের আশ্বাসে আগামীকাল রেল-সড়ক অবরোধ প্রত্যাহার করল টিজিআরডিসি

আগরতলা, ৪ জুন: রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর আগামীকাল ঘোষিত রেল ও সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 4, 2026

তীব্র গরমের মাঝেই সুখবর, কেরলে প্রবেশ করল বর্ষা

আগরতলা, ৪ জুন: অবশেষে ভারতে বর্ষার আনুষ্ঠানিক সূচনা হলো। ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৪…

ByByReshmi Debnath Jun 4, 2026

ভোটাধিকার হরণ হলে সবই সম্ভব : মানিক সরকার

আগরতলা, ৪ জুন : ভোটাধিকার হরণ হলে সবই সম্ভব হবে। কিন্তু আগামী দিনে সিপিআই(এম)-এর আসন সংখ্যা শূন্য হলেও…

ByByTaniya Chakraborty Jun 4, 2026

দুই হাসপাতালের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য দপ্তরের কাছে রিপোর্ট তলব করল মানবাধিকার কমিশন

আগরতলা, ৪ জুন : ত্রিপুরার দুই সরকারি হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া পৃথক দুই মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য পরিষেবা অধিকর্তার…

ByByTaniya Chakraborty Jun 4, 2026

নিখোঁজ কিশোরীকে গোয়ায় পাচারের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৪ জুন: খোয়াই জেলায় এক কিশোরীকে গোয়ায় পাচারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোয়াই থানাধীন সিপাইহাওর…

ByByTaniya Chakraborty Jun 4, 2026

রক্তদান কর্মসূচি সমাজের কল্যাণে আরও বেশি করে করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন: রক্তের কোন বিকল্প নেই। রক্তদানে রক্ত গৃহীতা যেমন উপকৃত হন রক্ত দাতাও শারীরিক…

ByByReshmi Debnath Jun 3, 2026

Leave a Reply

Scroll to Top