News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দু’দিনের ত্রিপুরা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জোর প্রস্তুতি প্রশাসনের
Image

দু’দিনের ত্রিপুরা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জোর প্রস্তুতি প্রশাসনের

আগরতলা, ৪ জুন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহের  দু’দিনের ত্রিপুরা সফরকে ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরের বিস্তারিত কর্মসূচি এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে তথ্য দিয়েছেন পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার।

জেলাশাসক জানান, আজ সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আগরতলায় পৌঁছাবেন। আজ তিনি আগরতলাতেই অবস্থান করবেন। সফরের দ্বিতীয় দিনে, ৫ জুন, তিনি আগরতলার ঐতিহাসিক প্রাঙ্গণে টাটা গ্রুপের তত্ত্বাবধানে নির্মিতব্য বিলাসবহুল পাঁচতারা হোটেল ‘তাজ পুষ্পবন্ত প্যালেস’-এর শিলান্যাস করবেন।

এছাড়াও সফরকালে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে রাজ্যের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

কর্মসূচি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিম ত্রিপুরা জেলার পরিদর্শন করবেন এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন। সেখানে তিনি সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করতে পারেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এর পাশাপাশি, তিনি মাতা ত্রিপুরাসুন্দরীর দর্শন ও পূজা অর্চনা করবেন বলেও জানিয়েছেন জেলাশাসক। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় রক্ষা করে কাজ চলছে বলে প্রশাসন সূত্রে খবর।

——–

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top