News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রীর নির্বাচনী কেন্দ্রেই পানীয় জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
Image

মন্ত্রীর নির্বাচনী কেন্দ্রেই পানীয় জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

আগরতলা, ৪ জুন: রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রেই পানীয় জলের তীব্র সংকটকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘদিন ধরে বিভিন্ন জনপদে মৌলিক পরিষেবার অভাব নিয়ে বাসিন্দাদের অসন্তোষ প্রকাশ্যে আসছে।

কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত ভূমিহীন টিলা এলাকায় প্রায় ৭০টি পরিবারের বসবাস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা থাকলেও তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, এলাকায় একটি বড় জলাধার ও জল সরবরাহের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন করা হলেও নিয়মিত জল সরবরাহ করা হচ্ছে না।

এলাকাবাসীদের অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকার সমস্যা সম্পর্কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। স্থানীয়দের একাংশের দাবি, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারের সময় একবার এলাকায় এলেও এরপর আর তাঁকে এলাকায় দেখা যায়নি।

পানীয় জলের সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভ এতটাই বেড়েছে যে, শুধু সাধারণ মানুষই নন, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের একাংশ এবং শাসক দলের কর্মী-সমর্থকদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই প্রকাশ্যে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আগামী নির্বাচনে তাঁরা নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।

যদিও ভোটের রাজনীতি অনেক বিষয়ের ওপর নির্ভরশীল, তবে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, শুধু ভূমিহীন টিলা এলাকাই নয়, কৃষ্ণপুর বিধানসভার একাধিক এলাকায় উন্নয়ন ও পরিষেবা সংক্রান্ত নানা ইস্যুতে ক্ষোভ বাড়ছে। ফলে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার প্রতি মানুষের অসন্তোষ এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

Releated Posts

বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে স্বনির্ভর করে তোলার জন্য সরকার কাজ করছে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, সরব ‘আমরা বাঙালী’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার বিচারবিভাগীয় তদন্তের…

ByByReshmi Debnath Jul 21, 2026

জাতীয় সড়ক সংস্কারের দাবিতে নবীনছড়ায় অবরোধ, ২-৩ ঘণ্টা যান চলাচল বন্ধের পর প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, পেঁচারথল, ২০ জুলাই: জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে উত্তর ত্রিপুরা জেলার পেঁচারথল থানাধীন নবীনছড়া এলাকায় সোমবার…

ByByReshmi Debnath Jul 21, 2026

নারীদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ অবিলম্বে কার্যকরের দাবিতে আগরতলায় বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: সংসদ ও বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ শর্তহীনভাবে অবিলম্বে কার্যকর করার…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top