News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রীশ্রী লোকনাথ বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আশ্রমে ভক্তদের ঢল
Image

শ্রীশ্রী লোকনাথ বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আশ্রমে ভক্তদের ঢল

আগরতলা, ৩ জুন: আজ ১৯ জৈষ্ঠ্য শ্রী শ্রী লোকনাথের ১৩৬ তম তিরোধান দিবস। প্রতিবছরের ন্যায় এ বছরেও রাজধানীর লোকনাথ আশ্রমে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

জানা যায়, ভোর থেকেই ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু হয়। প্রথমে বাল্যভোগ নিবেদন করা হয়। এরপর বিশেষ পূজা, নামসংকীর্তন ও অঞ্জলি প্রদান কর্মসূচিতে অংশ নেন শত শত ভক্ত। দুপুর ১টা থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়। ধর্মপ্রাণ মানুষদের উপস্থিতিতে আশ্রম চত্বর মুখর হয়ে ওঠে।

উল্লেখ্য, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিস্টাব্দে বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করেন। গুরু ভগবান গাঙ্গুলীর সান্নিধ্যে দীর্ঘ তপস্যা ও সাধনার মাধ্যমে তিনি আত্মজ্ঞান লাভ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি মানবকল্যাণ, ধর্মপ্রচার ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করেন। তাঁর অমর বাণী, “রণে, বনে, জলে, জঙ্গলে যখনই বিপদে পড়বে, আমাকে স্মরণ করবে, আমি রক্ষা করব”, আজও কোটি ভক্তের হৃদয়ে গভীর বিশ্বাসের প্রতীক হয়ে রয়েছে।

১৮৯০ সালের ১৯ জ্যৈষ্ঠ তিনি মহাসমাধি লাভ করেন। সেই দিনটিকেই প্রতি বছর তিরোধান দিবস হিসেবে পালন করেন তাঁর ভক্তরা। দেশ-বিদেশের বিভিন্ন আশ্রম ও মন্দিরে এদিন বিশেষ পূজা, প্রার্থনা ও সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন রাজধানীর লোকনাথ আশ্রমেও ভক্তদের উপস্থিতি ও ধর্মীয় আবহে তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

Releated Posts

বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে স্বনির্ভর করে তোলার জন্য সরকার কাজ করছে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, সরব ‘আমরা বাঙালী’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার বিচারবিভাগীয় তদন্তের…

ByByReshmi Debnath Jul 21, 2026

জাতীয় সড়ক সংস্কারের দাবিতে নবীনছড়ায় অবরোধ, ২-৩ ঘণ্টা যান চলাচল বন্ধের পর প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, পেঁচারথল, ২০ জুলাই: জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে উত্তর ত্রিপুরা জেলার পেঁচারথল থানাধীন নবীনছড়া এলাকায় সোমবার…

ByByReshmi Debnath Jul 21, 2026

নারীদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ অবিলম্বে কার্যকরের দাবিতে আগরতলায় বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: সংসদ ও বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ শর্তহীনভাবে অবিলম্বে কার্যকর করার…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top