News Flash

  • Home
  • Uncategorized
  • নাগপুরে হারলেই টি-২০ সিরিজ খোয়া যাবে, আশঙ্কায় ভারত
Image

নাগপুরে হারলেই টি-২০ সিরিজ খোয়া যাবে, আশঙ্কায় ভারত

cricketনাগপুর, ২৮ জানুয়ারি (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের আশঙ্কায় ভারতীয় ক্রিকেট দল| টি-২০ সিরিজের  প্রথম ম্যাচে হারের পর নাগপুরে দ্বিতীয় ম্যাচে হারলেই ১৫ মাস পরে ঘরের মাঠে প্রথমবার সিরিজ খোয়াতে হবে| এর ফলে সীমিত ওভারের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর  প্রথমবার চাপে বিরাট কোহলি| শেষবার ২০১৫ সালের অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হেরেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত| তার পুনরাবৃত্তি চাইছেন না বিরাট| ফলে দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বিরাট ও কোচ অনিল কুম্বলেকে|  ইডেনে একদিনের সিরিজের শেষ ম্যাচ এবং কানপুরে প্রথম টি-২০ ম্যাচে দলের হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি নাগপুরে সাম্প্রতিক রেকর্ডও ভারতের বিপক্ষে| গত বছর টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের স্মৃতি এখনও টাটকা| সেই কারণে আগামীকাল ভারতীয় দলে বদলের সম্ভাবনা রয়েছে| দলে আসতে পারেন ঋষভ পন্থ|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top