News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীদের দাবি-দাওয়া নিয়ে সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
Image

আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীদের দাবি-দাওয়া নিয়ে সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে মঙ্গলবার রাজ্য সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ত্রিপুরা গরিলা রিটারনিস ডিমান্ডস কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বৈঠকে কমিটির প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, দাবি এবং প্রস্তাব বিস্তারিতভাবে সরকারের সামনে তুলে ধরেন। পাশাপাশি পুনর্বাসন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়।

এদিনের বৈঠকে জনজাতি কল্যাণ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয় এবং উত্থাপিত বিষয়গুলিকে গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়।

আত্মসমর্পণকারী প্রতিনিধিদের দাবিগুলি সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা যায়। সংশ্লিষ্ট বিষয়গুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, সরকার সবসময় সংলাপ, সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী। সেই লক্ষ্যে আত্মসমর্পণকারী বৈরীদের উত্থাপিত বিষয়গুলির সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় সাধন করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Releated Posts

কৃষকের জমিতে হামলা, উপড়ে ফেলা হল ২০০ বেগুন গাছ

তেলিয়ামুড়া, ২ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে কৃষিজমিতে প্রবেশ করে প্রায় ২০০টি বেগুন গাছ উপড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ, মধুপুর পুলিশের জালে বাংলাদেশি নাগরিকসহ দুই

বিশালগড়, ২ আগস্ট: অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পারাপারের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল মধুপুর থানার পুলিশ। দালালের…

ByByReshmi Debnath Sep 2, 2026

পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আমতলী থানার দ্বারস্থ

আগরতলা, ২ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত দক্ষিণ বাধারঘাট চারিপাড়া, নবদিগন্ত ক্লাব সংলগ্ন এলাকায় এক বিধবা বৃদ্ধাকে তাঁর ছেলে…

ByByReshmi Debnath Sep 2, 2026

আগরতলায় ৩ ও ৪ সেপ্টেম্বর ইসকনের জন্মাষ্টমী মহোৎসব

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বর্ণাঢ্য…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top