News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পত্তি নিয়ে বিবাদ, অনুজকে বিষ খাইয়ে হত্যা করল অগ্রজ
Image

সম্পত্তি নিয়ে বিবাদ, অনুজকে বিষ খাইয়ে হত্যা করল অগ্রজ

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ সম্পত্তি নিয়ে বিবাদ৷ এরই জের ছোট ভাইকে বিষ খাইয়ে হত্যা করেছে বলে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে থানায়৷ দীর্ঘদিন ধরে আড়ালিয়ার শ্যামসুন্দর পাড়ার দুই ভাই বাবুল মিয়া ও রফিক মিয়ার মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল৷ গতকাল রাতে বড় ভাই বাবুল মিয়া তার ছোট ভাই রফিক মিয়াকে ঘরে ঢেকে নিয়ে ভাত খেতে দেন৷ ভাত খেয়ে ঘরে ফিরেই রফিক মিয়া বমি করতে শুরু করেন৷ সঙ্গে সঙ্গে তাকে জিবিতে নিয়ে যাওয়া  হয়৷ শুক্রবার সকাল সাড়ে দশটায় জিবি হাসপাতালে তার মৃত্যু হয়৷ এই ঘটনায় রফিক মিয়ার স্ত্রী রহিমা বেগম তার স্বামীকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে অভিযোগ এনে ভাসুর বাবুল মিয়ার বিরুদ্ধে কলেজটিলা ফাঁড়িতে মামলা দায়ের করেন৷ রহিমা বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিল৷ সম্পত্তি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তার  স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে৷ কলেজটিলা ফাঁড়ির পুলিশ খুনের মামলা নিলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top