News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লাইট হাউস প্রকল্পে দীর্ঘসূত্রিতা, টিউডিএর বিরুদ্ধে প্রতিবাদ
Image

লাইট হাউস প্রকল্পে দীর্ঘসূত্রিতা, টিউডিএর বিরুদ্ধে প্রতিবাদ

আগরতলা, ১ জুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান না হওয়ায় আজ ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (টিউডিএ)-র কার্যালয়ে বিক্ষোভে সামিল হলেন বর্ডার গোলচক্কর এলাকার লাইট হাউস আবাসন প্রকল্পের একাধিক গ্রাহক।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২২ সালের মধ্যেই ফ্ল্যাট হস্তান্তরের আশ্বাস দেওয়া হলেও প্রায় পাঁচ বছর কেটে গেলেও এখনও তারা নিজেদের ফ্ল্যাটের দখল পাননি। অনেকেই দুই থেকে তিন কিস্তিতে অর্থ জমা দিয়েছেন, কিন্তু প্রকল্পের কাজের অগ্রগতি অত্যন্ত ধীরগতির বলে অভিযোগ।

এক বিক্ষোভকারী জানান, নিজেদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেছিলাম একটি স্থায়ী বাড়ির আশায়। কিন্তু আজ সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

গ্রাহকদের অভিযোগ, টিউডিএ কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে ফ্ল্যাট হস্তান্তর করতে হবে, অন্যথায় জমা নেওয়া অর্থ সুদ-সহ ফেরত দিতে হবে।

আরেকজন উপভোক্তা বলেন, যদি ফ্ল্যাট দিতে না পারে, তাহলে আমাদের টাকা অবিলম্বে সুদ-সহ ফেরত দিতে হবে। আর অপেক্ষা করার মতো পরিস্থিতিতে আমরা নেই।

জানা গেছে, টিউডিএ কর্তৃপক্ষ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করে ফ্ল্যাট হস্তান্তরের আশ্বাস দিয়েছে। তবে এই প্রতিশ্রুতিতেও আস্থা রাখতে পারছেন না গ্রাহকরা। তাদের দাবি, বর্তমানে যে গতিতে নির্মাণকাজ চলছে, তাতে আগামী সাত-আট বছরেও ফ্ল্যাট পাওয়া অনিশ্চিত।

এদিন বেশ কয়েকজন গ্রাহক মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার হস্তক্ষেপ কামনা করেন। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের আস্থা রয়েছে। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন বলে আশা করছি।

দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তার কারণে প্রকল্পের গ্রাহকদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিসেম্বর ২০২৬ সালের মধ্যেও যদি ফ্ল্যাট হস্তান্তর না করা হয়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন এবং সুদ-সহ টাকা ফেরতের দাবিতে আন্দোলন জোরদার করবেন।

এক গ্রাহকের কথায়, আমাদের আর উপেক্ষা করা চলবে না। আমরা দ্রুত সমাধান চাই, আর সেটাই এখন সময়ের দাবি।

Releated Posts

জল সংরক্ষণ ও পানীয় জলের নিরাপত্তা নিয়ে দিল্লিতে জলশক্তি মন্ত্রকের সম্মেলন

আগরতলা, ৩ সেপ্টেম্বর: জল সংরক্ষণ, জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top