দুবাই, ২৭ জানুয়ারি (হি.স.) : অধিনায়কত্ব ছেড়ে মন খুলে ব্যাটিং করছেন মহেন্দ্র সিং ধোনি| ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া একদিনের সিরিজের পর আইসিসি র্যাঙ্কিংয়ে একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি করলেন প্রাক্তন এই ভারত অধিনায়ক| একধাপ উঠে তিনি এখন ১৩ নম্বরে আছেন| তবে একধান নেমে তিন নম্বরে চলে গেলেন ভারতের বর্তনাম অধিনায়ক বিরাট কোহলি| চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকা রোহিত শর্মা তিন ধাপ পিছিয়ে এখন ১২ নম্বরে| যুগ্মভাবে ১৪ নম্বরে আছেন শিখর ধবন ও ইংল্যান্ডের জোশ বাটলার|
একদিনের র্যাঙ্কিংয়ের প্রথম দশে ভারতের কোনও বোলারই নেই| তিন ধাপ নেমে ১২ নম্বরে আছেন অক্ষর পটেল| অমিত মিশ্র যুগ্মভাবে ১৪ নম্বরে আছেন| ভারতীয় দল তিন নম্বরেই আছে|
পাকিস্তানের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখানোর সুবাদে প্রথমবার একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে উঠে এসেছেনঅস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার|-
ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে ১৩-তে ধোনি, পিছিয়ে তিনে বিরাট
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















