News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে ভাঙচুর আরএসএস কার‌্যালয়, প্রতিবাদে ১২ ঘন্টার বনধের ডাক
Image

কেরলে ভাঙচুর আরএসএস কার‌্যালয়, প্রতিবাদে ১২ ঘন্টার বনধের ডাক

কান্নুর (কেরল), ২৭ জানুয়ারি (হি.স.) : কেরলে ফের আক্রান্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ( আরএসএস)| এবার দলের কোনো কর্মী নয়, রীতিমতো ভাঙচুর চালানো হল সংগঠনের কার‌্যালয়ে| এই ঘটনার প্রতিবাদে শুক্রবার হরতালের ডাক দিয়েছেন স্বয়ংসেবকরা | বৃহস্পতিবার সন্ধ্যায় এক বাম সমাবেশের কাছে ব্যাপক বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কান্নুর| তার জেরে শুক্রবার ভাঙচুর চলে আরএসএস কার‌্যালয়ে| প্রতিবাদে হরতালের ডাক দিয়েছেন স্বয়ংসেবকরা |
ঘটনার সূত্রপাতে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিএমের রাজ্য সম্পাদক কোদিয়ারি বালাকৃষ্ণণের একটি সমাবেশ হওয়ার কথা ছিল| সমাবেশস্থল থেকে ২০০ মিটার দূরে চলে ব্যাপক বোমাবাজিতে বাম সমর্থকদের অভিযোগের তির ওঠে আরএসএসে দিকেই| তাঁদের দাবি, ঘটনার নেপথ্যে আছে আরএসএস সমর্থকদের ইন্ধন| এরপরই ভাঙচুর চালানো হয় আরএসএস-এর দুটি অফিসে| বামেদের প্রতি পাল্টা অভিযোগ আরএসএস সমর্থক দেরও| প্রতিবাদে ১২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছেন স্বয়ংসেবকরা |
এদিকে, কান্নুরে হিংসা দমনের বিষয়টি বিজেপি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গিয়েছে| কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু সিপিএম কে বলেছেন, হিংসা নয়, আদর্শকে হাতিয়ার করেই লড়াই করতে হবে| এভাবেই রাজনৈতিক হিংসা চলতে থাকলে, পরিস্থিতি যে আরও ভয়ঙ্কর দিকে এগিয়ে যাবে বলে সতর্ক করেছেন| রাজনৈতিক সংঘর্ষের এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী| গত মে মাসের পর থেকেই বিজেপি ও বাম দলগুলির মধ্যে সংঘর্ষ ক্রমশ বেড়েই চলেছে| যারা এই সংঘর্ষ বাধাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top