News Flash

  • Home
  • Uncategorized
  • ডেলিভারি বয়ের কাছ থেকে দামী মোবাইল ফোন ছিনতাই, গ্রেফতার চার ছাত্র
Image

ডেলিভারি বয়ের কাছ থেকে দামী মোবাইল ফোন ছিনতাই, গ্রেফতার চার ছাত্র

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : বিলাসবহুল জীবনযাপনের শখের বসে অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ল দিল্লি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র| দিল্লির স্বরূপনগরে এক ডেলিভারি বয়ের কাছ থেকে দামী মোবাইল ফোন ছিনতাই করে নেওয়ার অভিযোগে ওই চার পড়ুয়াকে পুলিশ গ্রেফতার করেছে| পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা একই কলেজের বিএসসি ও বিএ কোর্সের পড়ুয়া| কয়েক মাস আগে তাদের বন্ধুত্ব হয়েছিল|
ডেলিভারি বয় পুলিশকে জানিয়েছে, অভিযুক্তরা ২৬ হাজার টাকা দামের ফোনের অর্ডার দিয়েছিল| সেই মতো ফোনটি সংশ্লিষ্ট ঠিকানায় ডেলিভারি দেওয়ার জন্য তিনি গেলে তারা একটা নির্জন জায়গায় নিয়ে যায়| ওই দুইজনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ডেলিভারি বয় তাদের বাইকের নম্বর টুকে নেন| নির্জন জায়গায় নিয়ে গিয়ে অভিযুক্তরা তাকে মারধর করে মোবাইল ফোনের প্যাকেটটি ছিনিয়ে নেয়| এই ঘটনায় এফআইআর দায়ের করার পর পুলিশ ওই চার কীর্তিমানকে চিহ্নিত করে গ্রেফতার করেছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top