News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দাবিপূরণ না হওয়ায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের
Image

দাবিপূরণ না হওয়ায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের

আগরতলা,২৮ মে: দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি। আজ আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে সংগঠনের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্বরা জানান, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের একাধিক ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে সরকারের কাছে তুলে ধরা হলেও এখনও পর্যন্ত কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে আগামী মাসে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন তারা।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করলেও তাদের সমস্যার সমাধানে সরকার উদাসীন মনোভাব গ্রহণ করেছে। এই পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে আন্দোলনের ডাক দেন সংগঠনের নেতৃত্বরা।

এদিনের আলোচনা সভায় সংগঠনের বহু সদস্য ও কর্মী-সহায়িকারা উপস্থিত ছিলেন। সভায় আগামী দিনের আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

Releated Posts

জনগণনায় ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি এসএফআই-এর

আগরতলা, ১২ জুলাই: রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে চলমান শিক্ষক সংকটের মধ্যে জনগণনার কাজে বিপুল সংখ্যক শিক্ষককে নিয়োগের সরকারি সিদ্ধান্তের…

ByByReshmi Debnath Jul 12, 2026

মৎস্যজীবীদের সমস্যা নিয়ে সোনামুড়ায় সাংগঠনিক কনভেনশন, আন্দোলন জোরদারের আহ্বান

কাঠালিয়া প্রতিনিধি | সোনামুড়া | ১২ জুলাই ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে রবিবার মহকুমার বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

কাঞ্চনমালা হাসপাতালে তাণ্ডবের অভিযোগ, মহিলা চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ; আটক কয়েকজন

আগরতলা, ১২ জুলাই: কমলাসাগর বিধানসভার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একদল যুবকের তাণ্ডব ও কর্তব্যরত মহিলা চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে আরও এক ধাপ অগ্রগতি, এক হাজারের বেশি উপভোক্তার হাতে অনুমোদনপত্র

আগরতলা, ১২ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে আরও এক ধাপ এগোল গৃহ নির্মাণের…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top