News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগর মসজিদ ঈদগাহ ময়দানে ঈদ-উল-আযহার নামাজ আদায়
Image

বক্সনগর মসজিদ ঈদগাহ ময়দানে ঈদ-উল-আযহার নামাজ আদায়

বক্সনগর, ২৮ মে:
ত্যাগ ও আত্মোৎসর্গের পবিত্র উৎসব ঈদ-উল-আযহা উপলক্ষে শনিবার সকাল থেকেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বক্সনগর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই নামাজে অংশ নেন এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি।

নতুন পোশাকে সজ্জিত হয়ে ছোট-বড় সকলেই ঈদগাহ ময়দানে উপস্থিত হন। ইসলামী রীতি ও ধর্মীয় নীতিমালা মেনে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন ইমাম সাহেব। তিনি আল্লাহতালার নিকট সমগ্র রাজ্যবাসী ও বক্সনগরবাসীর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।

ইমাম সাহেব সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা অটুট রাখার আহ্বান জানান। তিনি বলেন, ঈদ যেন শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে যেন এই আনন্দ ভাগ করে নিতে পারেন।

এছাড়াও ইসলাম ধর্ম পালন করতে গিয়ে কারও যেন কোনো ধরনের অসুবিধা বা ক্ষতি না হয়, সে বিষয়েও সচেতন থাকার পরামর্শ দেন তিনি। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

Releated Posts

জনগণনায় ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি এসএফআই-এর

আগরতলা, ১২ জুলাই: রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে চলমান শিক্ষক সংকটের মধ্যে জনগণনার কাজে বিপুল সংখ্যক শিক্ষককে নিয়োগের সরকারি সিদ্ধান্তের…

ByByReshmi Debnath Jul 12, 2026

মৎস্যজীবীদের সমস্যা নিয়ে সোনামুড়ায় সাংগঠনিক কনভেনশন, আন্দোলন জোরদারের আহ্বান

কাঠালিয়া প্রতিনিধি | সোনামুড়া | ১২ জুলাই ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে রবিবার মহকুমার বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

কাঞ্চনমালা হাসপাতালে তাণ্ডবের অভিযোগ, মহিলা চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ; আটক কয়েকজন

আগরতলা, ১২ জুলাই: কমলাসাগর বিধানসভার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একদল যুবকের তাণ্ডব ও কর্তব্যরত মহিলা চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে আরও এক ধাপ অগ্রগতি, এক হাজারের বেশি উপভোক্তার হাতে অনুমোদনপত্র

আগরতলা, ১২ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে আরও এক ধাপ এগোল গৃহ নির্মাণের…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top