News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকাকে পিস্তলের ছবি পাঠিয়ে খুন ও ধর্ষণের হুমকি, অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ
Image

নাবালিকাকে পিস্তলের ছবি পাঠিয়ে খুন ও ধর্ষণের হুমকি, অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগরতলা, ২৮ মে : গভীর রাতে নাবালিকাকে পিস্তলের ছবি পাঠিয়ে খুন ও ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা অভিযুক্তের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার জানা গেছে, আমতলী থানার অন্তর্গত সেকেরকোট এলাকার এক ভাড়াটিয়া পরিবারের ১৬ বছরের নাবালিকা মেয়েকে গকুলনগর দিনদয়াল চৌমুহনি সংলগ্ন এলাকার বাসিন্দা জয়দেব দেবনাথ মোবাইলের মাধ্যমে গভীর রাতে অত্যাধুনিক পিস্তলের ছবি পাঠিয়ে নাবালিকা মেয়েটিকে গুলি করে হত্যার এবং ধর্ষণের হুমকি দেয়। পরবর্তী সময়ে নাবালিকা মেয়েটির পরিবার মৌখিকভাবে ঘটনাটি আমতলী থানায় জানায়। এরপর বৃহস্পতিবার সকালেও অভিযুক্ত একই কায়দায় মোবাইলে গুলি করে হত্যার এবং ধর্ষণ করার হুমকি প্রদান করে চলেছে। এই অবস্থায় নাবালিকা মেয়েটি সহ তার পরিবার আতঙ্কগ্রস্থ হয়ে উঠেছে।

অবশেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুরে নাবালিকা মেয়েটির বাবা অভিযুক্ত জয়দেব দেবনাথ এর বিরুদ্ধে লিখিত আকারে গুলি করে হত্যার হুমকি এবং ধর্ষণ করার হুমকির অভিযোগ দায়ের করেছেন। পুলিশ নাবালিকা মেয়েটির বাবাকে আশ্বস্ত করেছে বিষয়টি তারা সুষ্ঠু তদন্ত অনুসারে অভিযুক্ত জয়দেব দেবনাথ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এদিন নাবালিকা মেয়েটির বাবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ যেন আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।

Releated Posts

জনগণনায় ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি এসএফআই-এর

আগরতলা, ১২ জুলাই: রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে চলমান শিক্ষক সংকটের মধ্যে জনগণনার কাজে বিপুল সংখ্যক শিক্ষককে নিয়োগের সরকারি সিদ্ধান্তের…

ByByReshmi Debnath Jul 12, 2026

মৎস্যজীবীদের সমস্যা নিয়ে সোনামুড়ায় সাংগঠনিক কনভেনশন, আন্দোলন জোরদারের আহ্বান

কাঠালিয়া প্রতিনিধি | সোনামুড়া | ১২ জুলাই ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে রবিবার মহকুমার বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

কাঞ্চনমালা হাসপাতালে তাণ্ডবের অভিযোগ, মহিলা চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ; আটক কয়েকজন

আগরতলা, ১২ জুলাই: কমলাসাগর বিধানসভার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একদল যুবকের তাণ্ডব ও কর্তব্যরত মহিলা চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে আরও এক ধাপ অগ্রগতি, এক হাজারের বেশি উপভোক্তার হাতে অনুমোদনপত্র

আগরতলা, ১২ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে আরও এক ধাপ এগোল গৃহ নির্মাণের…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top