News Flash

  • Home
  • দিনের খবর
  • মধুবনী স্টেশনে জয়নগর-উধনা এক্সপ্রেসের কোচে আগুন, হতাহতের খবর নেই
Image

মধুবনী স্টেশনে জয়নগর-উধনা এক্সপ্রেসের কোচে আগুন, হতাহতের খবর নেই

পাটনা, ২৮ মে (আইএএনএস): বিহারের মধুবনী রেলস্টেশনে জয়নগর-উধনা এক্সপ্রেসের একটি সাধারণ কামরায় ভয়াবহ আগুন লাগে। বৃহস্পতিবারের এই ঘটনায় সম্পূর্ণভাবে পুড়ে যায় কোচটি। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির একটি জেনারেল কোচ রক্ষণাবেক্ষণের কাজের জন্য স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। সেই সময় আচমকাই কোচটি থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুন বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন গোটা কামরায় ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ কোচটি ভস্মীভূত হয়ে যায়।

ঘটনার সময় কোচে কোনও যাত্রী ছিলেন না। জানা গিয়েছে, গত দু’দিন ধরে ট্রেনটি রক্ষণাবেক্ষণের জন্য স্টেশনে রাখা হয়েছিল। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আগুন লাগার পর স্টেশনে উপস্থিত যাত্রীরা দ্রুত স্টেশন মাস্টারকে খবর দেন। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে দমকল কর্মীরা পৌঁছনোর আগেই কোচটির বড় অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা এবং আগুন যাতে অন্য কামরায় ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করেন।

এই ঘটনায় স্টেশন চত্বরে কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

ঘটনার পর সমস্তিপুর রেল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) জ্যোতি প্রকাশ মিশ্র বিশেষ ট্রেনে করে মধুবনী পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন এবং কীভাবে আগুন লাগল, সে বিষয়ে রেল আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে আগুন লাগার সঠিক কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেন ডিআরএম।

প্রাথমিকভাবে রেল কর্তৃপক্ষের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত রিপোর্ট জমা পড়ার পরই প্রকৃত কারণ স্পষ্ট হবে।

উল্লেখ্য, এর আগেও ১৮ মে সাসারাম-পাটনা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের একটি জেনারেল কোচে আগুন লেগেছিল। তখনও প্রাথমিকভাবে শর্ট সার্কিটকেই কারণ বলে মনে করা হয়েছিল।

Releated Posts

‘২০২২ সালের সীমানা পুনর্নির্ধারণ বিজেপির ‘ব্যাকডোর শাসন’-এর জন্য করা হয়েছিল’, দাবি ওমর আবদুল্লার

জম্মু, ১২ জুলাই (আইএএনএস) : কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর…

ByBySandeep Biswas Jul 12, 2026

গান্ধীনগরে ২০২৯ সালের মধ্যে ২০ শতাংশ সবুজ আচ্ছাদনের লক্ষ্য, ছাদে সৌর প্যানেলের আহ্বান অমিত শাহের

আহমেদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): গান্ধীনগর লোকসভা কেন্দ্রে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের মধ্যে সবুজ আচ্ছাদনের পরিমাণ ২০ শতাংশে উন্নীত…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সেবাশ্রয়’ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সতলুজ’ ছবির নির্মাতারা সৃজনশীল স্বাধীনতার অজুহাতে বিতর্কিত দাবিকে ইতিহাস হিসেবে তুলে ধরতে পারেন না: রাভনীত সিং বিট্টু

চণ্ডীগড়, ১২ জুলাই (আইএএনএস): ‘সতলুজ’ ছবির নির্মাতারা “সৃজনশীল স্বাধীনতা”-র অজুহাত দেখিয়ে বিতর্কিত দাবিকে প্রতিষ্ঠিত ইতিহাস হিসেবে তুলে ধরার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top