আগরতলা, ২৬ মে: প্রবল ঝড় ও বৃষ্টির জেরে রানীরবাজার গুরামারা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে অসম-আগরতলা জাতীয় সড়কের উপর। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোরবেলা যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জিরানিয়া সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের ২৪x৭ কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানানো হয়। সেই সময় কন্ট্রোল রুমে দায়িত্বে ছিলেন স্কাউটস অ্যান্ড গাইডস ও সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা।
জানা যায়, সকাল প্রায় ৫টা নাগাদ খবর পাওয়ার পরই এসডিএম অফিস থেকে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন স্বেচ্ছাসেবকরা। স্কাউটস অ্যান্ড গাইডসের সাব-ডিভিশন সেক্রেটারির নেতৃত্বে শুরু হয় উদ্ধারকাজ। প্রায় এক ঘণ্টার চেষ্টায় গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয় এবং পুনরায় যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্কাউটস অ্যান্ড গাইডস এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের



















