News Flash

  • Home
  • দিনের খবর
  • পিনারাই বিজয়নের বাড়িতে ইডি তল্লাশির পর উত্তেজনা, হামলার অভিযোগ সিপিএম কর্মীদের বিরুদ্ধে
Image

পিনারাই বিজয়নের বাড়িতে ইডি তল্লাশির পর উত্তেজনা, হামলার অভিযোগ সিপিএম কর্মীদের বিরুদ্ধে

তিরুবনন্তপুরম, ২৭ মে (আইএএনএস): কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ভাড়াবাড়িতে ইডি-র তল্লাশিকে ঘিরে বুধবার তীব্র উত্তেজনা ছড়াল। তল্লাশি শেষ হওয়ার পর তদন্তকারী সংস্থার আধিকারিকদের বহনকারী গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় একাধিক গাড়ি ভাঙচুর করা হয় এবং নিরাপত্তারক্ষী, চালক ও কয়েকজন পুলিশকর্মী আহত হন বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, তল্লাশি চলাকালীনই বাড়ির বাইরে বহু সিপিএম কর্মী ও সমর্থক জড়ো হয়েছিলেন। ইডি আধিকারিকদের গাড়িবহর এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা তাদের পথ আটকে দেয়।

অভিযোগ, লাঠি এবং পাথর দিয়ে গাড়িগুলির কাচ ভাঙচুর করা হয়। ঘটনায় ইডি-র সঙ্গে থাকা তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

হামলায় ইডি-র গাড়িচালকদের একজনের চোখে আঘাত লাগে। ভাঙা কাচের টুকরো তাঁর চোখে ঢুকে যায় বলে অভিযোগ। আরও এক চালকও আহত হন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন পুলিশকর্মীও সামান্য আহত হন বলে খবর।

যদিও হামলার মধ্যেই কোনওভাবে ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যেতে সক্ষম হন ইডি আধিকারিকরা। পরে তাঁরা স্থানীয় থানায় পৌঁছে ঘটনার বিষয়ে বয়ান দেন।

ইডি-র গাড়িবহর এলাকা ছাড়ার পর পুলিশ সক্রিয় হয়ে ওঠে এবং হামলায় জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করে। অভিযোগ, কয়েকজন সিপিএম কর্মী গ্রেফতার এড়াতে কাছাকাছি একটি দলীয় কার্যালয়ে আশ্রয় নেন। পরে পুলিশ সেই কার্যালয় ঘিরে ফেলে।

ঘটনাস্থলে সিপিএমের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

উল্লেখ্য, সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে ইডি-র এই তল্লাশি অভিযান চলছে। এদিনের ঘটনাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, গাড়ি ভাঙচুরের সময় উপস্থিত পুলিশকর্মীরা প্রথমে তেমন হস্তক্ষেপ করেননি।

Releated Posts

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top