News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা ও বিধানসভা নির্বাচন এক সাথে চাইলেন রাজ্যপালও
Image

লোকসভা ও বিধানসভা নির্বাচন এক সাথে চাইলেন রাজ্যপালও

tathagata-royনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ দেশে লোকসভা এবং বিধানসভা নির্বাচন এক সাথে চাইলেন রাজ্যপাল তথাগত রায়ও৷ তাঁর মতে, একত্রে নির্বাচন অনুষ্ঠিত হলে একদিকে যেমন ব্যয়ভার লাঘব হবে, অন্যদিকে উন্নয়ন কাজ আরো ত্বরান্বিত হবে৷ তাই ব্রিটিশ সংবিধানকে অনুসরণ করার বদলে মার্কিন সংবিধানের ধাঁচে সাধারণ নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন একত্রে অনুষ্ঠিত করার পক্ষে জোর সওয়াল করেন রাজ্যপাল৷ বুধবার রবীন্দ্রশতবার্ষিকী ভবনে আয়োজিত সপ্তম জাতীয় ভোটার ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল তথাগত রায় এই অভিমত ব্যক্ত করেছেন৷
তিনি বলেন, আমাদের দেশে প্রায় প্রতিবছরই কোথাও না কোথাও নির্বাচন অনুষ্ঠিত হয়৷ তাতে সময় ও অর্থের অপচয় হয়৷ দেশের প্রধানমন্ত্রী চাইছেন লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন একসাথে অনুষ্ঠিত করতে৷ রাজ্যপাল মনে করেন, এই উদ্যোগ গ্রহণ করা হলে দেশের কল্যাণ হবে৷ তিনি বলেন, ব্রিটিশ সংবিধানকে অনুসরণ করে এদেশের সংবিধান রচিত হয়েছে৷ কিন্তু তিনি চাইছেন মার্কিন সংবিধানের ধাঁচেই হোক ভারতের নির্বাচন প্রক্রিয়া৷ আমেরিকায় প্রতি চার বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়৷ সেখানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি অন্যান্য পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়৷ সারা বিশ্বের মধ্যে ভারত সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র৷ স্বাধীনতার পরবর্তী সময় থেকে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মাধ্যমেই গণতন্ত্র রক্ষিত হয়ে আসছে৷ এই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে রাজ্যপাল মনে করেন লোকসভা এবং বিধানসভা নির্বাচন একত্রে অনুষ্ঠিত করাই শ্রেয় হবে৷
এদিন, অনুষ্ঠানে রাজ্য নির্বাচন কমিশনার জি কে রাও বলেন, আজ এবছরের ৩১ হাজার নতুন ভোটার এপিক কার্ড পাবেন৷ মুখ্য নির্বাচনী আধিকারিক এস কে রাকেশ বলেন, রাজ্যে অনুষ্ঠিত নির্বাচন গুলিতে ভোটাররা উল্লেখযোগ্যহারে মতদান করেন৷ প্রতি নির্বাচনে প্রায় ৯০ হাজার ভোটার ভোট বাক্সে মতদান করেন৷ দেশের মধ্যে ত্রিপুরায় সর্বাধিক মতদাতার রেকর্ড করেছে৷ এদিন, রাজ্যের কৃতি জিমন্যাস্ট দীপা কর্মকার নতুন ভোটারদের শপথ বাক্য পাঠ করান৷ এই অনুষ্ঠানে পশ্চিম জেলা অতিরিক্ত জেলাশাসক কুন্তল দাসও উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top