News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গা চৌমুহনী সবজি বাজারে টানা তিন দিন বিদ্যুৎ বিভ্রাট, চরম দুর্ভোগে ব্যবসায়ীরা
Image

দুর্গা চৌমুহনী সবজি বাজারে টানা তিন দিন বিদ্যুৎ বিভ্রাট, চরম দুর্ভোগে ব্যবসায়ীরা

আগরতলা, ২৬ মে : রাজধানীর ব্যস্ততম বাজারগুলির মধ্যে অন্যতম দুর্গা চৌমুহনী সবজি বাজারে টানা তিন দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যার মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বাজারজুড়ে অন্ধকার পরিবেশের কারণে যেমন ব্যবসা মার খাচ্ছে, তেমনি নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন পচনশীল সবজি ও খাদ্যপণ্য। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাজারের ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন ব্যবসা কার্যত ব্যাহত হচ্ছে। বিশেষ করে ওজন পরিমাপের ডিজিটাল যন্ত্রগুলিতে চার্জ দিতে না পারায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অনেকেই বাধ্য হয়ে বিকল্প উপায়ে ব্যবসা চালানোর চেষ্টা করছেন। একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের।

এক ব্যবসায়ীর বক্তব্য, বিদ্যুৎ না থাকায় বরফ সংরক্ষণ ও আলোর সমস্যার কারণে বহু সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এতে প্রতিদিন আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।

স্থানীয়দের অভিযোগ, দুর্গা চৌমুহনীর মতো গুরুত্বপূর্ণ বাজার এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতে সাধারণ ক্রেতারাও সমস্যায় পড়ছেন। সন্ধ্যার পর পুরো বাজার এলাকা অন্ধকারে ডুবে যাওয়ায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে ব্যবসায়ীরা দ্রুত বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এখন দেখার, বিদ্যুৎ দপ্তর কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top