News Flash

  • Home
  • Uncategorized
  • কন্যা সন্তানদের এগিয়ে নিয়ে যেতে সকলের সহায়ক ভূমিকা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী

কন্যা সন্তানদের এগিয়ে নিয়ে যেতে সকলের সহায়ক ভূমিকা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী

girlনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷ নারীদের সামগ্রিক উন্নয়ন ছাড়া ভারত কখনো জগত সভায় শ্রেষ্ঠ আসন পেতে পারবে না৷ তাই কন্যা শিশুদের যথাযথ যত্ন নেওয়া, প্রতিটি ক্ষেত্রে তাদের সমাজের নারী পুরুষ-সবাইকেই যোগ্য ভূমিকা নিতে হবে৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে জাতীয় শিশুকন্যা দিবসের সুবর্ণ কন্যা’র অনুষ্ঠানে আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা বিজিতা নাথ এ কথা বলেন৷ ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গীত ও নাটক বিভাগ, মহিলা ও শিশু মন্ত্রক এবং রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আজ আগরতলায় অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানের উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী বিজিতা নাথ বলেন, কন্যা সন্তানদের বিভিন্ন ক্ষেত্রে উৎসাহিত করতে রাজ্য সরকারের উদ্যোগ জারি রয়েছে৷ ইতিমধ্যে কিশোরী উৎকর্ষ উৎসব রাজ্যে অনুষ্ঠিত হয়ে গেছে৷ জাতীয় শিশুকন্যা দিবস এ রাজ্যে উদযাপনের উদ্যোগ নেওয়ায় ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গীতও নাটক বিভাগকে ধন্যবাদ জানিয়ে সমাজ কল্যান মন্ত্রী বিজিতা নাথ বলেন, বেটি বাঁচও বেটি পড়াও, কর্মসূচী রাজ্যে দক্ষিম ও গোমতী জেলায় সাফল্যের সাথে রূপায়িত হচ্ছে৷ শিশু কন্যা যখন দেশে অনুপাতিক হারে কমে যাচ্ছে যখন দেশের মাত্র ১৬১ টি জেলায় এই কর্মসূচীর রূপায়ন হওয়ায় তিনি বিশ্ময় প্রকাশ করেন ৷ তিনি রাজ্য স রকারের কন্যা সন্ত্রান সুরক্ষা ভাতা দেওয়া হচ্ছে৷ শুধু কন্যা সন্তানদের ক্ষেত্রেই নয়, মহিলাদের ক্ষমতায়ণের প্রশ্ণে ও রাজ্য সরকারে ইতিবাচক পদক্ষেপের বিষয়টি তিনি তুলে ধরেন৷ ত্রি স্তরীয় পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যে সবকয়টি জনপ্রতিনিধিত্ব সংস্থায় মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ এবং তার মধ্যে পদাধিকারীদের ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য এ রাজ্যে সংরক্ষণ রয়েছে বলে তিনি জানান৷ সমাজ কল্যাণ মন্ত্রী বিজিতা নাথ বলেন, মেয়েদের আত্মবিশ্বাসের স্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে৷ শুধু নিজে এগিয়ে গেলেই চলবেনা, ছোট বোন, প্রতিবেশী বোনদেরও এগিয়ে নিতে দায়িত্বহ নিতে হবে৷ সরকার আপনাদের পাশে রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top