নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷ নারীদের সামগ্রিক উন্নয়ন ছাড়া ভারত কখনো জগত সভায় শ্রেষ্ঠ আসন পেতে পারবে না৷ তাই কন্যা শিশুদের যথাযথ যত্ন নেওয়া, প্রতিটি ক্ষেত্রে তাদের সমাজের নারী পুরুষ-সবাইকেই যোগ্য ভূমিকা নিতে হবে৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে জাতীয় শিশুকন্যা দিবসের সুবর্ণ কন্যা’র অনুষ্ঠানে আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা বিজিতা নাথ এ কথা বলেন৷ ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গীত ও নাটক বিভাগ, মহিলা ও শিশু মন্ত্রক এবং রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আজ আগরতলায় অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানের উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী বিজিতা নাথ বলেন, কন্যা সন্তানদের বিভিন্ন ক্ষেত্রে উৎসাহিত করতে রাজ্য সরকারের উদ্যোগ জারি রয়েছে৷ ইতিমধ্যে কিশোরী উৎকর্ষ উৎসব রাজ্যে অনুষ্ঠিত হয়ে গেছে৷ জাতীয় শিশুকন্যা দিবস এ রাজ্যে উদযাপনের উদ্যোগ নেওয়ায় ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গীতও নাটক বিভাগকে ধন্যবাদ জানিয়ে সমাজ কল্যান মন্ত্রী বিজিতা নাথ বলেন, বেটি বাঁচও বেটি পড়াও, কর্মসূচী রাজ্যে দক্ষিম ও গোমতী জেলায় সাফল্যের সাথে রূপায়িত হচ্ছে৷ শিশু কন্যা যখন দেশে অনুপাতিক হারে কমে যাচ্ছে যখন দেশের মাত্র ১৬১ টি জেলায় এই কর্মসূচীর রূপায়ন হওয়ায় তিনি বিশ্ময় প্রকাশ করেন ৷ তিনি রাজ্য স রকারের কন্যা সন্ত্রান সুরক্ষা ভাতা দেওয়া হচ্ছে৷ শুধু কন্যা সন্তানদের ক্ষেত্রেই নয়, মহিলাদের ক্ষমতায়ণের প্রশ্ণে ও রাজ্য সরকারে ইতিবাচক পদক্ষেপের বিষয়টি তিনি তুলে ধরেন৷ ত্রি স্তরীয় পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যে সবকয়টি জনপ্রতিনিধিত্ব সংস্থায় মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ এবং তার মধ্যে পদাধিকারীদের ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য এ রাজ্যে সংরক্ষণ রয়েছে বলে তিনি জানান৷ সমাজ কল্যাণ মন্ত্রী বিজিতা নাথ বলেন, মেয়েদের আত্মবিশ্বাসের স্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে৷ শুধু নিজে এগিয়ে গেলেই চলবেনা, ছোট বোন, প্রতিবেশী বোনদেরও এগিয়ে নিতে দায়িত্বহ নিতে হবে৷ সরকার আপনাদের পাশে রয়েছে৷

কন্যা সন্তানদের এগিয়ে নিয়ে যেতে সকলের সহায়ক ভূমিকা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















